ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ মে।। সেরা হলেন নবগ্রাম কোচিং সেন্টারের আকাশ বর্মন এবং কলেজ প্লে সেন্টারের স্নিগ্ধা চৌধুরি। ঐতিহ্যবাহী ব্লাডমাউথ ক্লাবের অফিসবাড়ির উদ্বোধন উপলক্ষ্যে ক্রশকান্ট্রি দৌড় প্রতিযোগিতায়। শনিবার ভোরে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে হয় ওই দৌড়। ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে। পুরুষদের ৫ কিমি এবং মহিলাদের ৩ কিমি দৌড় হয়। পুরুষ বিভাগে প্রথম ১০ টি স্থান দখল করেছেন যথাক্রমে নবগ্রাম কোচিং সেন্টারের আকাশ বর্মন, রাণীরবাজার প্লে সেন্টারের মোবারক হুসেন,ড: বি আর আম্বেদকর কোচিং সেন্টারের অনিমেষ দে, রাণীরবাজার প্লে সেন্টারের শায়ন সাহা,ত্রিপুরা স্পোর্টস স্কুলের কিষান দেববর্মা,পশ্চিম নোয়াবাদি কোচিং সেন্টারের কিরণ মিঁয়া, ত্রিপুরা স্পোর্টস স্কুলের আকাশ নাথ, রাণীরবাজার প্লে সেন্টারের সৈকত শীল,ওল্ড আগরতলা কোচিং সেন্টারের সৌরভ দাস এবং নবগ্রাম কোচিং সেন্টারের সাগর দেব। বালিকাদের ৩ কিমি দৌড়ে প্রথম ১০ টি স্থান দখল করে যথাক্রমে কলেজ প্লে সেন্টারের স্নিগ্ধা চৌধুরি,ফটিকরায় প্লে সেন্টারের অনুশ্রী মালাকার, ত্রিপুরা স্পোর্টস স্কুলের পিয়ালী মজুমদার, রাণীরবাজার প্লে সেন্টারের রাধা দেবনাথ, ফটিকরায় প্লে সেন্টারের অর্পিতা সরকার, আই টি আই প্লে সেন্টারের অর্পিতা দাস, গোমতি প্লে সেন্টারের অঙ্কিতা দেবনাথ,ত্রিপুরা স্পোর্টস স্কুলের শ্রীজিতা দাস, ফটিকরায় প্লে সেন্টারের মাম্পি দে এবং নবগ্রাম কোচিং সেন্টারের অষ্টমি কাপালি।

ব্লাডমাউথের উদ্যোগে ক্রশকান্ট্রি, আকাশ ও স্নিগ্ধা চ্যাম্পিয়ন
Tags:
Releated Posts
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…


















