News Flash

  • Home
  • দিনের খবর
  • Accident: কর্ণাটকের ধারওয়ারে গাছে ধাক্কা গাড়ির; মৃত ৭, আহত ১০ জন
Image

Accident: কর্ণাটকের ধারওয়ারে গাছে ধাক্কা গাড়ির; মৃত ৭, আহত ১০ জন

বেঙ্গালুরু, ২১ মে (হি.স.): কর্ণাটকের ধারওয়ার জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারল একটি গাড়ি। ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৭ জনের, এছাড়াও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। মৃতদের মধ্যে তিনটি শিশু রয়েছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে মোট ২১ জন ছিল বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে ধারওয়ার জেলার নিগাড়ি এলাকায়। বিয়েবাড়ি থেকে সকলে ফিরছিলেন বেনকানকাট্টিতে, গাছের সঙ্গে সংঘর্ষের জেরে গাড়িটি ভেঙে দুমড়ে মুচড়ে যায়।

বিয়ের অনুষ্ঠান থেকে গাড়িতে চেপে সকলে বাড়ি ফিরছিলেন বলে জানা গিয়েছে। শুক্রবার গভীর রাতে ধারওয়াড় জেলার নিগাড়ি এলাকায় বাদা গ্রামের কাছে গাছে ধাক্কা মারে গাড়িটি। দুর্ঘটনায় মৃত্যু হয় তিনটি শিশু-সহ ৭ জনের। মৃতদের নাম মহেশ্বরাইয়া (১১), অনন্যা (১৪), হরিশ (১২), শিল্পা (৩৪), নীলাভা (৬০), মাদুশ্রী (২০) এবং শম্ভুলিঙ্গম (৩৫)৷ আহতদের হুবলির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে ক্রুজার চালক পালিয়ে যায়। পুলিশ ভারতীয় দন্ডবিধির ৩০৪ এ ধারায় মামলা দায়ের করেছে এবং তদন্ত করছে।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top