News Flash

  • Home
  • দিনের খবর
  • Accident: বলরামপুরে গাড়ি ও ট্র্যাক্টর-ট্রলির সংঘর্ষে মৃত ৬, প্রাণে বাঁচলেন ৩ জন
Image

Accident: বলরামপুরে গাড়ি ও ট্র্যাক্টর-ট্রলির সংঘর্ষে মৃত ৬, প্রাণে বাঁচলেন ৩ জন

বলরামপুর (উত্তর প্রদেশ), ২১ মে (হি.স.): উত্তর প্রদেশের বলরামপুর জেলায় এসইউভি গাড়ি ও ট্রাক্টর-ট্রলির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ৬ জন। ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হলেও, প্রাণে বেঁচে গিয়েছেন ৩ জন। হতাহতরা একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন। শুক্রবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে তুলসিপুর-বারহনি জাতীয় সড়কের ওপর। দুর্ঘটনায় নিহতদের নাম-বসন্ত (৩২), তাঁর স্ত্রী অমৃতা (২৮), লক্ষ্মণ (৪০), ওয়াদি (৩৫), সহদেব (২৬) ও অঙ্কিত (১৩)। হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় অঙ্কিতের। বাকিদের দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহতরা হলেন-শিবপ্রসাদ (৫২), দূর্গা প্রসাদ (২৬) ও উমেশ (১৩)। উমেশের শারীরিক অবস্থা সঙ্কটজনক।

বলরামপুরের পুলিশ সুপার রাজেশ কুমার সাক্সেনা জানিয়েছেন, শুক্রবার গভীর রাতে গাঁওয়ারিয়া ট্রাইসেকশনের কাছে তুলসিপুর-বারহনি জাতীয় সড়কের ওপর এই দুর্ঘটনা ঘটে। লক্ষ্মণপুর থেকে ভগবানপুরের দিকে যাচ্ছিলেন এমইউভি গাড়ির যাত্রীরা। সেই সময় একটি ট্র্যাক্টর-ট্রলির সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। একটি জীপও গাড়িটির পিছনে ধাক্কা মারে। দুর্ঘটনায় মৃত্যু হয় ৬ জনের ও ৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে লখনউয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Releated Posts

কুলতলিতে কেরলের বাসিন্দাকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৫, আটক ২ নাবালক

কলকাতা, ১৪ জুন (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার কুলতলি এলাকায় চোর সন্দেহে এক ব্যক্তিকে বেঁধে বেধড়ক মারধর করে হত্যার…

ByByNews Desk Jun 14, 2026

দুর্নীতি মামলায় জম্মু-কাশ্মীরে বন দফতরের দুই আধিকারিক-সহ গ্রেপ্তার ৩, জানাল সিবিআই

শ্রীনগর, ১৪ জুন (আইএএনএস): দুর্নীতির অভিযোগে জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় বন দফতরের দুই আধিকারিক-সহ তিনজনকে গ্রেপ্তার করেছে…

ByByNews Desk Jun 14, 2026

১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন, জীবাশ্ম জ্বালানি আমদানি কমাতেই উদ্যোগ: নিতিন গড়করি

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): দেশের জীবাশ্ম জ্বালানির আমদানির উপর নির্ভরতা কমাতে ১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন দেওয়া…

ByByNews Desk Jun 14, 2026

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top