News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রাক-বর্ষায় ভারী বর্ষণে ২৪ ঘণ্টায় ত্রিপুরায় ক্ষতিগ্রস্ত ৪২টি বাড়ি
Image

প্রাক-বর্ষায় ভারী বর্ষণে ২৪ ঘণ্টায় ত্রিপুরায় ক্ষতিগ্রস্ত ৪২টি বাড়ি

আগরতলা, ২০ মে (হি. স.) : প্রাক-বর্ষা ভারী বর্ষণে ২৪ ঘণ্টায় ত্রিপুরায় ৪২টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সদর মহকুমায়। ত্রিপুরা দুর্যোগ মোকাবিলা দফতরের রিপোর্ট অনুযায়ী চলতি মাসে এখন পর্যন্ত ভারী বৃষ্টিপাত, ঘূর্ণিঝড় এবং ভূমিধ্বসে ২৭৯টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসনের তরফে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের উদ্যোগ নেওয়া হয়েছে।ত্রিপুরা দুর্যোগ মোকাবিলা দফতরের রিপোর্টে জানা গেছে, বৃহস্পতিবার ভারী বর্ষণে ধলাই জেলায় কমলপুর মহকুমায় ১টি বাড়ি, গণ্ডাছড়ায় ১৩টি বাড়ি, উত্তর ত্রিপুরা জেলায় ধর্মনগরে ২টি বাড়ি, গোমতী জেলায় করবুকে ১টি বাড়ি, অমরপুরে ২টি বাড়ি, সিপাহিজলা জেলায় সোনামুড়ায় ১টি বাড়ি, পশ্চিম ত্রিপুরা জেলায় সদর মহকুমায় ১৪টি বাড়ি এবং খোয়াই জেলায় তেলিয়ামুড়ায় ৪টি বাড়ি ও খোয়াই মহকুমায় ৪টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসনের তরফে ক্ষয়ক্ষতি নিরূপনের প্রক্রিয়া চলছে। কয়েকটি পরিবারকে ক্ষতিপূরণের অর্থ প্রদান করা হয়েছে।

Releated Posts

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top