News Flash

  • Home
  • খেলা
  • আউটফিল্ডে জল : স্থগিত কৈলাশহর ও মোহনপুরের সেমি-ফাইনাল ম্যাচ শনিবার
Image

আউটফিল্ডে জল : স্থগিত কৈলাশহর ও মোহনপুরের সেমি-ফাইনাল ম্যাচ শনিবার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ মে।। কৈলাশহর ও মোহনপুরের ম্যাচটি রি-সিডিউলড্  হয়েছে। গুরুত্বপূর্ণ ম্যাচ, ফাইনালে উন্নীত হবার খেলা। আগরতলার এমবিবি স্টেডিয়ামে আজ, শুক্রবার ম্যাচটি হওয়ার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার বিকেলে ও রাতের প্রচন্ড বৃষ্টিতে মাঠে জল থেমে যাওয়ার আউট ফিল্ড পুরোপুরি ভেজা ছিল। মাঠ খেলার অনুপযোগী থাকার কারণে ম্যাচটি অনুষ্ঠিত হতে পারেনি। নকআউট ম্যাচ। রিজার্ভ ডেও রয়েছে। স্বাভাবিক কারণে ম্যাচটি আগামীকাল, শনিবারবার অনুষ্ঠিত হবে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত আন্তঃ মহাকুমা সিনিয়র রাজ্য স্তরীয় ক্রিকেট টুর্নামেন্টের সেমি-ফাইনাল ম্যাচ। আগামীকাল, শনিবার ম্যাচটি অনুষ্ঠিত হবে আগরতলার এমবিবি স্টেডিয়ামেই। সকাল ন’টায় ম্যাচ শুরু হবে। বলাবাহুল্য, আগামীকালের ম্যাচে যে দল জয়ী হবে, তারা এরপর দিন, ২২ মে রবিবার এমবিবি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে সদরের মুখোমুখি হবে। এদিকে, আজ, শুক্রবারে অনুষ্ঠিত অপর সেমিফাইনাল থেকে সদর ১৩ রানে উদয়পুরকে হারিয়ে ফাইনালে প্রবেশ করেছে।

Releated Posts

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top