News Flash

  • Home
  • দেশ
  • কুপওয়ারায় অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দিল সেনাবাহিনী, নিকেশ এক জঙ্গি
Image

কুপওয়ারায় অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দিল সেনাবাহিনী, নিকেশ এক জঙ্গি

শ্রীনগর, ২০ মে (হি.স.): সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে সন্ত্রাসবাদীদের অনুপ্রবেশের চেষ্টা ফের ভেস্তে দিল ভারতীয় সেনাবাহিনী। জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার তাঙধার সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দিয়েছে সেনাবাহিনী। নিকেশ হয়েছে এক সন্ত্রাসবাদী। নিহত ওই জঙ্গি পাকিস্তান থেকে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করছিল।

সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার কুপওয়ারা জেলার তাঙধার সেক্টরের কাছে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল কয়েকজন জঙ্গি। নিয়ন্ত্রণরেখার কাছে সন্দেহজনক গতিবিধি নজরে আসতেই গুলি চালান সেনাবাহিনীর ৩/৯ গোর্খা রাইফেলসের জওয়ানরা। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক পাক জঙ্গির। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও অভিযান চলছে।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top