News Flash

  • Home
  • দিনের খবর
  • রামবানে ভেঙে পড়ল নির্মীয়মান সুড়ঙ্গের একাংশ; আহত ৪, নিখোঁজ কয়েকজন শ্রমিক
Image

রামবানে ভেঙে পড়ল নির্মীয়মান সুড়ঙ্গের একাংশ; আহত ৪, নিখোঁজ কয়েকজন শ্রমিক

বানিহাল ও জম্মু, ২০ মে (হি.স.): জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের ওপর খুনি নালায় ভেঙে পড়ল চার-লেনের একটি নির্মীয়মান সুড়ঙ্গ। বৃহস্পতিবার গভীর রাতে রামবান জেলার মাকেরকোটে এলাকার খুনি নালায় ভেঙে পড়ে নির্মীয়মান সুড়ঙ্গটি। প্রথমে খোঁজ পাওয়া যায়নি ১০ জন শ্রমিকের, পর ৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত নিখোঁজ রয়েছে ৬-৭ জন শ্রমিক। সকলেই ভগ্নস্তূপের নীচে চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

রামবানের ডেপুটি কমিশনার জানিয়েছেন, জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের ওপর, রামবান জেলার মাকেরকোটে এলাকার খুনি নালায় তৈরি হচ্ছিল চার-লেনের ওই সুড়ঙ্গটি। এডিট চলাকালীন বৃহস্পতিবার গভীর রাতে আচমকাই সুড়ঙ্গটি ভেঙে পড়ে। ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে যান ১০ জন শ্রমিক। তাঁদের মধ্যে ৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এখনও খোঁজ পাওয়া যায়নি কয়েকজন শ্রমিককে। তাঁদের সন্ধানে উদ্ধারকাজ চলছে। নির্মীয়মান সুড়ঙ্গ ভেঙে পড়ায় বুলডোজার ও ট্রাক-সহ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top