News Flash

  • Home
  • দেশ
  • Covid Infection: দৈনিক সংক্ৰমণ দু’হাজারের ঊর্ধ্বেই; ভারতে একদিনে মৃত ২০, সক্রিয় রোগী ০.০৩ শতাংশ
Image

Covid Infection: দৈনিক সংক্ৰমণ দু’হাজারের ঊর্ধ্বেই; ভারতে একদিনে মৃত ২০, সক্রিয় রোগী ০.০৩ শতাংশ

নয়াদিল্লি, ২০ মে (হি.স.): ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা দুই হাজারের ঊর্ধ্বেই রয়েছে, মৃত্যুর সংখ্যা অবশ্য একটু বেড়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৫৯ জন, এই সময়ে মৃত্যু হয়েছে ২০ জনের। ভারতে দৈনিক সংক্রমণের হার এই মুহূর্তে ০.৫০ শতাংশ।

বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ১৫,০৪৪-এ পৌঁছেছে, শেষ ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ৩৭৫ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০৩ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে বিগত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের টিকা পেয়েছেন ১৫ লক্ষ ১২ হাজার ৭৬৬ জন প্রাপক, ফলে ভারতে শুক্রবার সকাল আটটা পর্যন্ত ১,৯১,৯৬,৩২,৫১৮ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ২০ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,২৪,৩২৩ জন (১.২২ শতাংশ)। বৃহস্পতিবার সারা দিনে ভারতে সুস্থ হয়েছেন ২,৬১৪ জন। শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,২৫,৯২,৪৫৫ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৭৫ শতাংশ।

Releated Posts

১০ ও ২০ টাকার পলিমার নোটের মাঠপর্যায়ের পরীক্ষায় কেন্দ্রের অনুমোদন, কাগজের নোট তুলে দেওয়ার পরিকল্পনা নেই

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): কেন্দ্র সরকার ১০ টাকা ও ২০ টাকার পলিমার (প্লাস্টিকভিত্তিক) নোটের মাঠপর্যায়ের (ফিল্ড ট্রায়াল) পরীক্ষার…

ByByNews Desk Jul 27, 2026

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ভারতের সঙ্গে বৈঠক কোট দিভোয়ারের বিমানবাহিনী প্রধানের

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারত ও কোট দিভোয়ার (আইভরি কোস্ট) সোমবার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা এবং…

ByByNews Desk Jul 27, 2026

কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা, দুবাই-মুম্বইগামী ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ রাজকোটে

রাজকোট (গুজরাট), ২৭ জুলাই (আইএএনএস): দুবাই থেকে মুম্বইগামী ইন্ডিগোর একটি বিমান কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা পাওয়ার পর সোমবার…

ByByNews Desk Jul 27, 2026

ছাত্রদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি তেজস্বীর, না হলে রাজ্যজুড়ে গণআন্দোলনের হুঁশিয়ারি

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): ২৫ জুলাইয়ের ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপের তীব্র সমালোচনা করে গ্রেফতার হওয়া ছাত্রদের অবিলম্বে মুক্তি…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top