News Flash

  • Home
  • বিদেশ
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে খাদ্যের সংকট দেখা দিতে পারে : রাষ্ট্রসংঘ
Image

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে খাদ্যের সংকট দেখা দিতে পারে : রাষ্ট্রসংঘ

নিউইয়র্ক, ১৯ মে (হি. স.) : রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে খাদ্যের সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছে রাষ্ট্রসংঘ। নিউইয়র্কে রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ‘যুদ্ধ পরিস্থিতিতে ক্রমবর্ধমান দাম বৃদ্ধির কারণে দরিদ্র দেশগুলো খাদ্য সংকটে পড়তে পারে। যুদ্ধপূর্ব সময়ের মত যদি ইউক্রেন তাদের পণ্য রফতানি পুনরায় শুরু করতে না পারে তাহলে বিশ্বজুড়ে দুর্ভিক্ষ নেমে আসতে পারে। যা বছরের পর বছর স্থায়ী হতে পারে। এই সংঘাত লক্ষ্য লক্ষ্য মানুষকে অপুষ্টি, অনাহার ও দুর্ভিক্ষের দিকে ঠেলে দিতে পারে।’

রাষ্ট্রসংঘের মহাসচিব সতর্ক করে আরও বলেন, ইউক্রেনের খাদ্য উৎপাদনের পাশপাশি রাশিয়া ও বেলারুশের উত্পাদিত সারকে বৈশ্বিক বাজারে প্রবেশ করাতে না পারলে এই সংকটের কোনও সমাধান নেই। খাদ্য রফতানি স্বাভাবিক রাখতে রাশিয়া ও ইউক্রেনের পাশাপাশি আমেরিকা এবং ইইউ-এর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান গুতেরেস।

রাষ্ট্রসংঘ বলছে, বিশ্বব্যাপী খাদ্যপণ্য সরবরাহ কমেছে। ফলে বিকল্প জায়গা থেকে পণ্য সংগ্রহ করতে গিয়ে দাম বাড়ছে। বিশ্বব্যাপী খাদ্যের দাম গত বছরের একই সময়ের তুলনায় বর্তমানে প্রায় ৩০ শতাংশ বেশি।

Releated Posts

বাংলাদেশে গ্যাস সংকটে বাড়ছে ঢাকাবাসীর খরচ, দীর্ঘস্থায়ী ঘাটতিতে নিত্যদিনের দুর্ভোগ

ঢাকা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে তীব্র গ্যাস সংকটের জেরে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা গত দুই থেকে তিন মাস…

ByBySandeep Biswas Sep 18, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top