News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: সংঘাতের মধ্যেই সমগ্র বিশ্বের কাছে নতুন আশা ভারত : প্রধানমন্ত্রী
Image

Narendra Modi: সংঘাতের মধ্যেই সমগ্র বিশ্বের কাছে নতুন আশা ভারত : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৯ মে (হি.স.): সংঘাতের মধ্যেই সমগ্র বিশ্বের কাছে নতুন আশা হিসেবে উঠে এসেছে ভারত। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, করোনা-পরিস্থিতিতে উদ্ভুত সঙ্কটের মধ্যেই বিশ্বে ভ্যাকসিন এবং ওষুধ সরবরাহ করা থেকে শুরু করে আত্মনির্ভর ভারতের আশা দেখেছে দেশ, বিশ্বব্যাপী অস্থিরতা ও সংঘাতের মধ্যেই সমগ্র বিশ্বের কাছে নতুন আশা হিসেবে উঠে এসেছে ভারত।

বৃহস্পতিবার সকাল ১০.৩০ মিনিট নাগাদ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গুজরাটের ভাদোদরার কুন্দলধামের শ্রী স্বামীনারায়ণ মন্দির ও কারেলিবাগের শ্রী স্বামীনারায়ণ মন্দিরের উদ্যোগে আয়োজিত যুব শিবিরে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী এদিন বলেছেন, “আমাদের সন্তরা, আমাদের ধর্মগ্রন্থ আমাদের শিখিয়েছে, সমাজের প্রতিটি প্রজন্মের ধারাবাহিক চরিত্র গঠনের মাধ্যমেই কোনও সমাজ গঠিত হয়। সেই সমাজের সভ্যতা, ঐতিহ্য, আচার-আচরণ একপ্রকার আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের বিকাশের কারণে হয়।” প্রধানমন্ত্রী বলেছেন, “আমি নিশ্চিত আমাদের তরুণ বন্ধুরা এই শিবির থেকে নতুন শক্তি পাবেন, নতুন স্বচ্ছতা এবং নতুন চেতনা প্রবাহিত হবে তাঁদের মধ্যে।”

প্রধানমন্ত্রী এদিন আরও বলেছেন, “আমরা সমগ্র মানবজাতিকে যোগের পথ দেখাচ্ছি, আমরা আপনাদের আয়ুর্বেদের শক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমরা সফ্টওয়্যার থেকে শুরু করে মহাকাশ পর্যন্ত, একটি নতুন ভবিষ্যতের জন্য উন্মুখ একটি দেশ হিসেবে আবির্ভূত হচ্ছি।” মোদীর কথায়, “আমাদের কাছে সংস্কারের অর্থ হল শিক্ষা, সেবা, সংবেদনশীলতা, উৎসর্গ, সংকল্প এবং শক্তি! আসুন আমরা নিজেদের আরও উন্নীত করি এবং আমাদের উন্নতি যেন অন্যের কল্যাণের মাধ্যম হয়। আমরা যেন সাফল্যের উচ্চতায় ছুঁতে পারি এবং আমাদের সাফল্যও যেন সকলের সেবার মাধ্যম হয়।”

Releated Posts

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top