News Flash

  • Home
  • প্রধান খবর
  • J P Nadda : গণতান্ত্রিক ও জাতীয় নয়, ভাই-বোনের দলের পরিণত হয়েছে কংগ্রেস : জে পি নাড্ডা
Image

J P Nadda : গণতান্ত্রিক ও জাতীয় নয়, ভাই-বোনের দলের পরিণত হয়েছে কংগ্রেস : জে পি নাড্ডা

নয়াদিল্লি, ১৯ মে (হি.স.): কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। নাড্ডার কথায়, “কংগ্রেস জাতীয়, ভারতীয় অথবা গণতান্ত্রিক নয়, ভাই ও বোনের দলে পরিণত হয়েছে। নিজেদের কর্মকাণ্ডের জন্যই সংকুচিত হয়েছে কংগ্রেস। তাঁরা বস্তুনিষ্ঠতাকে পাশ কাটিয়েছে, এবং ব্যক্তিত্বকে অগ্রাধিকার দিয়েছে… এই ধরনের দলগুলি হল বিজেপির ঝুঁকি, আমরা এই সমস্ত দলের বিরুদ্ধে লড়াই করছি।”

বৃহস্পতিবার নয়াদিল্লিতে “গণতান্ত্রিক শাসনব্যবস্থায় বংশানুক্রমিক রাজনৈতিক দল ঝুঁকি” শীর্ষক একটি জাতীয় সেমিনারে বক্তব্য রাখেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। তিনি আরও বলেছেন, “গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দল একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার৷ বিজেপি দেশের পরিবারতান্ত্রিক দলগুলির সঙ্গে লড়াই করছে। জম্মু-কাশ্মীরের পিডিপি অথবা ন্যাশনাল কনফারেন্স হোক, কিংবা পশ্চিমবঙ্গে পিসি-ভাতিজা (মমতা ও অভিষেক ব্যানার্জি)-র সরকার হোক, এই দলগুলি ‘আমার ইচ্ছে, আমার আইন” নীতিতে চলে।”

জে পি নাড্ডা এদিনের জাতীয় সেমিনারে আরও বলেছেন, “গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দল একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। রাজনৈতিক দল সুস্থ হলে গণতন্ত্রও সুস্থ থাকে। অস্বাস্থ্যকর হলে গণতন্ত্রও অস্বাস্থ্যকর হয়ে ওঠে।” পরিবারতান্ত্রিক দলের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে নাড্ডা বলেছেন, “পরিবারতান্ত্রিক দলের প্রধান উদ্দেশ্য হল শুধুমাত্র ক্ষমতার লোভ ও ক্ষমতা অর্জন। তাঁদের কোনও আদর্শ নেই, তাঁদের কর্মসূচিও উদ্দেশ্যহীন।”

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top