News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Arrested : আদালত চত্বর থেকে বাইক চুরি করতে গিয়ে হাতেনাতে ধৃত চোর

Arrested : আদালত চত্বর থেকে বাইক চুরি করতে গিয়ে হাতেনাতে ধৃত চোর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মে৷৷ আদালত চত্বর থেকে বাইক চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়লো এক চোর৷ বুধবার অফিস লেন  এলাকা থেকে বাইক চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়ল রাকেশ মজুমদার নামে ৩৫ বছরের এক যুবক৷ জানা যায় রাকেশ মজুমদার নামে কুখ্যাত বাইক চোর আদালত চত্বর থেকে একটি বাইক নিয়ে পালানোর সময় স্থানীয়রা বিষয়টি দেখে ফেলে৷  চোরকে হাতেনাতে ধরে ফেলেন৷  তাকে পূর্ব থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷

জানা যায় আটক চোরের বিরুদ্ধে  বেশ কয়েকটি থানার  চুরির মামলা ও রয়েছে৷ পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে৷ তাকে জিজ্ঞাসাবাদ করে চুরি চক্রে জড়িত অন্যান্যদের নামধাম উদ্ধার করার জন্য পুলিশি তৎপরতা অব্যাহত রেখেছে৷ উল্লেখ্য আগরতলা শহর শহরতলীর সহ রাজ্যের বিভিন্ন স্থানে বাইক চুরির ঘটনা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে৷ এসব বাইক চুরি করে সীমান্তপথে বাংলাদেশে পাচার করা হচ্ছে৷

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top