News Flash

Arrested : গকুলনগরে বাংলাদেশী নাগরিক আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মে৷৷ বিশালগড়ের গোকুলনগর রাস্তারমাথা এলাকায় এক বাংলাদেশী নাগরিককে আটক করেছেন স্থানীয় অটো চালকরা৷ আটক বাংলাদেশী নাগরিকের নাম মোঃ আবু৷ স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে আটটা নাগাদ বাংলাদেশি নাগরিক গোকুলনগর রাস্তারমাথা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল৷ বিষয়টি স্থানীয় অটো চালকদের নজরে আসে৷ তখনই তারা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালান৷ জিজ্ঞাসাবাদ করলে আটক ওই ব্যক্তি অসংলগ্ণ কথাবার্তা বলতে থাকে৷ তাতে অটোচালক এবং স্থানীয় মানুষের মধ্যে সন্দেহ দেখা দেয়৷ শেষ পর্যন্ত এলাকাবাসীর চাপে পড়ে ওই ব্যক্তি স্বীকার করে সে বাংলাদেশী নাগরিক৷ সীমান্ত ডিঙিয়ে সে এখানে এসেছে৷

বাংলাদেশী নাগরিক ওই ব্যক্তিকে আটক করে স্থানীয় বাসিন্দারা বিশালগড় থানার পুলিশকে খবর দেন৷ খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়৷ তার বিরুদ্ধে মামলা গৃহীত হয়েছে৷ অটো শ্রমিকসহ স্থানীয় মানুষজন অভিযোগ করেছেন সীমান্তে নজরদারির অভাবে বাংলাদেশী নাগরিকরা অবৈধভাবে সীমান্ত ডিঙিয়ে রাজ্যে প্রতিনিয়ত অনুপ্রবেশ করে চলেছে৷

এ ধরনের অনুপ্রবেশের ফলে রাজ্যের অভন্ত্যরে নিরাপত্তাব্যবস্থা বিঘ্নিত হচ্ছে বলেও তারা অভিযোগ করেন৷ বাংলাদেশ সাধারণ নাগরিকদের পাশাপাশি বিএসএফের নজরদারির অভাবে গরুচোর পাচারকারীসহ অন্যান্যরাও বেপরোয়াভাবে সীমান্ত দিয়ে রাজ্যে অনুপ্রবেশ করছে বলে অভিযোগ উঠেছে৷ সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানোর জন্য জোরালো দাবি উঠেছে৷ সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণের অভিযোগ প্রতিনিয়তই সীমান্ত গ্রামগুলিতে গরু চুরির ঘটনা ঘটে চলেছে৷

এসব চুরির ঘটনায় বাংলাদেশ চোরেরা জড়িত বলেও অভিযোগ৷ বিএসএফ সীমান্তে কড়া নজরদারি বজায় রাখলে এ ধরনের ঘটনা প্রতিহত করা সম্ভব হবে বলে গ্রামবাসীরা দাবি করেছেন৷

Releated Posts

চুরাইবাড়িতে ডিমবোঝাই লরি থেকে ৩ কোটি টাকার এসকফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার চালক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৭ জুলাই: ত্রিপুরায় প্রবেশের মুখে শ্রীভূমি জেলার চুরাইবাড়ি ওয়াচপোস্টে পুলিশের অভিযানে ডিমবোঝাই একটি লরি থেকে…

ByByReshmi Debnath Jul 27, 2026

বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: রাজ্যে বিরোধীদের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান ও বিভিন্ন অভিযোগের তীব্র সমালোচনা করে তাদের বিরুদ্ধে…

ByByReshmi Debnath Jul 27, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভের ঘটনায় কংগ্রেস নেতাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের দাবি যুব মোর্চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার ব্যক্তিগত বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় জড়িতদের…

ByByReshmi Debnath Jul 27, 2026

ভারতের-নেপাল রেল বাণিজ্যে ঐতিহাসিক মাইলফলক, কলকাতা বন্দর থেকে প্রথম সরাসরি কনটেনার মালবাহী ট্রেন পৌঁছাল বিরাটনগরে

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস) : ভারত-নেপাল রেল সংযোগে এক নতুন অধ্যায়ের সূচনা হল। প্রথমবারের মতো ৪০টি ওয়াগন নিয়ে…

ByBySandeep Biswas Jul 27, 2026
Scroll to Top