News Flash

  • Home
  • দিনের খবর
  • Arrested: বদগামে ধৃত লস্কর জঙ্গিদের দুই মদতদাতা, গ্রেনেড ও পিস্তলের ম্যাগাজিন উদ্ধার
Image

Arrested: বদগামে ধৃত লস্কর জঙ্গিদের দুই মদতদাতা, গ্রেনেড ও পিস্তলের ম্যাগাজিন উদ্ধার

শ্রীনগর, ১৭ মে (হি.স.): জম্মু ও কাশ্মীরের বদগাম জেলায় লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের দুই মদতদাতাকে গ্রেফতার করল সুরক্ষা বাহিনী। ধৃত জঙ্গি মদতদাতাদের কাছ থেকে মিলেছে একটি হ্যান্ড গ্রেনেড, দু’টি পিস্তলের ম্যাগাজিন, ১৫টি একে-৪৭ রাইফেলের গুলি। ধৃতদের নাম-জাহিদ আহমেদ শেখ ও সাহিল বশির দার। কাশ্মীর পুলিশের মুখপাত্র জানিয়েছেন, বদগাম জেলার চাঁদপোরা এলাকায় সেনাবাহিনী, সিআরপিএফ ও পুলিশের যৌথ অভিযানে চেকপয়েন্ট থেকে গ্রেফতার করা হয়েছে দুই জঙ্গি মদতদাতাকে।

পুলিশ জানিয়েছে, ধৃত জঙ্গি মদতদাতাদের হেফাজত থেকে মিলেছে একটি হ্যান্ড গ্রেনেড, দু’টি পিস্তলের ম্যাগাজিন, ১৫টি একে-৪৭ রাইফেলের গুলি ও বেআইনি সামগ্রী। সংশ্লিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Releated Posts

এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব নয়, সংসদে জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান দুর্ঘটনার তদন্তে কোনও বিলম্ব হয়নি এবং নির্ধারিত…

ByByNews Desk Jul 27, 2026

জামিনের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অতীন ঘোষকে গ্রেফতার নয়, নির্দেশ কলকাতা হাই কোর্টের

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): জমি দখলের অভিযোগে দায়ের হওয়া মামলায় প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক ও কলকাতা পুরসভার ডেপুটি…

ByByNews Desk Jul 27, 2026

জন্তর মন্তর মন্তব্যে মেহবুবা মুফতির ক্ষমা চাওয়া উচিত ছিল: ওমর আবদুল্লা

শ্রীনগর, ২৭ জুলাই (আইএএনএস): জন্তর মন্তরে ছাত্র আন্দোলন দমনে বলপ্রয়োগ নিয়ে করা মন্তব্যের জেরে পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)-র…

ByByNews Desk Jul 27, 2026

মাদক পাচারকারীকে ধরতে গিয়ে গাড়ির ধাক্কা, হায়দরাবাদে আহত ৩ পুলিশকর্মী

হায়দরাবাদ, ২৭ জুলাই (আইএএনএস): মাদক পাচারবিরোধী অভিযানে গিয়ে এক সন্দেহভাজন মাদক পাচারকারীর গাড়ির ধাক্কায় তিন পুলিশকর্মী আহত হয়েছেন।…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top