News Flash

  • Home
  • বিদেশ
  • Elon Musk : টুইটার বোর্ডের সঙ্গে চুক্তির অর্থ কমিয়ে দেওয়ার বার্তা দিলেন ইলন মাস্ক
Image

Elon Musk : টুইটার বোর্ডের সঙ্গে চুক্তির অর্থ কমিয়ে দেওয়ার বার্তা দিলেন ইলন মাস্ক

সান ফ্রান্সিসকো, ১৭ মে (হি.স.): টুইটার বোর্ডের সঙ্গে চুক্তির অর্থ কমিয়ে দেওয়ার বার্তা দিলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক ৷ গত মাসে ৪৪ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে টুইটার কিনে নিয়েছিলেন তিনি ৷ তবে সম্প্রতি মায়ামিতে এক টেকনলোজি কনফারেন্সে টেসলার মালিক জানিয়েছেন, অদূর ভবিষ্যতে চুক্তির অঙ্ক কমার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না ৷

সম্প্রতি টুইটার কেনার চুক্তি সাময়িকভাবে স্থগিত রাখার কথা ঘোষণা করে মাইক্রোব্লগিং সাইট থেকে ‘স্প্যাম বট’ সরাতে উদ্যোগী হয়েছিলেন ইলন মাস্ক ৷ প্ল্যাটফর্মটির ২২৯ মিলিয়ন অ্যাকাউন্ট মূল্যায়ন করে অন্ততপক্ষে ২০ শতাংশ অ্যাকাউন্ট স্প্যাম বটের তালিকাভুক্ত হয়েছে বলে বিভিন্ন রিপোর্টে প্রকাশ পেয়েছে ৷ যদিও সংস্থার সিইও পরাগ আগরওয়াল প্রাথমিকভাবে অঙ্কটা পাঁচ শতাংশেরও কম বলে জানিয়েছিলেন ৷ এদিকে মাস্কের চুক্তির অর্থ কমাতে চাওয়ার বিষয়টি একেবারে উড়িয়েও দেওয়া যাচ্ছে না ৷ কারণ টেসলার লভ্যাংশের একটা বড় অংশ টুইটার অধিগ্রহণে ব্যয় করেছেন মাস্ক ৷ কিন্তু স্টক মার্কেটে সম্প্রতি টেসলার বিরাট পতন চুক্তির অর্থ কমিয়ে আনার সম্ভাবনা উজ্জ্বল করেছে ৷

Releated Posts

লন্ডনে ছুরিকাঘাতে নিহত ভারতীয় বংশোদ্ভূত যুবক, তদন্তে নেমেছে পুলিশ

লন্ডন, ১৪ জুন (আইএএনএস): ব্রিটেনের রাজধানী লন্ডনের পশ্চিমাঞ্চলীয় সাউথলে ছুরিকাঘাতে এক ভারতীয় বংশোদ্ভূত যুবকের মৃত্যু হয়েছে। ঘটনায় খুনের…

ByByNews Desk Jun 14, 2026

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত ৬১, আহত ১,৪০০-র বেশি

ম্যানিলা, ১৪ জুন (আইএএনএস): ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্ডানাও দ্বীপের উপকূলে ৮ জুন আঘাত হানা ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের…

ByByNews Desk Jun 14, 2026

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

বহুমুখী সহযোগিতা আরও জোরদারে সম্মত ভারত ও পাপুয়া নিউ গিনি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): উন্নয়ন অংশীদারিত্ব, রাজনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময়-সহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top