News Flash

  • Home
  • দেশ
  • Supreme Court: অভিষেক রুজিরাকে জিজ্ঞাসাবাদ করা হোক কলকাতায়, ইডিকে নির্দেশ সুপ্রিম কোর্টের
Image

Supreme Court: অভিষেক রুজিরাকে জিজ্ঞাসাবাদ করা হোক কলকাতায়, ইডিকে নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ মে (হি. স.) : কয়লা-কাণ্ডে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা নারুলাকে কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করা হোক। মঙ্গলবার ইডিকে এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে আবেদন করা হয়েছিল, ইডি কেন তাঁদের কলকাতায় জিজ্ঞাসাবাদ করছে না। শীর্ষ আদালতে অভিষেকের হয়ে সওয়াল করেছিলেন আইনজীবী কপিল সিব্বল। তখনই সুপ্রিম কোর্ট জানতে চেয়েছিল, সস্ত্রীক অভিষেককে কলকাতায় জেরার সমস্যা কোথায়? এর পরই মঙ্গলবার সুপ্রিম কোর্ট ইডিকে এই নির্দেশ দিল।

প্রসঙ্গত, দিল্লি হাইকোর্টের কাছে অভিষেক-রুজিরা আবেদন জানিয়েছিলেন যে তাঁদেরকে দিল্লিতে সমন না পাঠিয়ে কলকাতায় ডাকা হোক। কিন্তু তাঁদের সেই আবেদন নাকচ করে দিয়েছিল দিল্লি হাইকোর্ট। বরং ইডি-র দাবি যে তাদের এক্তিয়ার রয়েছে অভিষেক-রুজিরাকে দিল্লি তলবের, তার উপর ভিত্তি করেই রায় দিয়েছিল দিল্লি হাইকোর্ট। এদিন সেই নির্দেশের উপরই স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

পাশাপাশি, সুপ্রিম কোর্ট জানিয়েছে, এই স্থগিতাদেশের ভিত্তিতে ইডি কলকাতায় জেরা করতে পারবে অভিষেক-রুজিরাকে। সেক্ষেত্রে তাঁদের ২৪ ঘণ্টার ভিত্তিতে নোটিস দিতে হবে। নোটিস পাঠাতে হবে কলকাতা পুলিস কমিশনার ও রাজ্যের মুখ্য সচিবকেও। দু’পক্ষকেই আইন-শৃঙ্খলা নিশ্চিত করতে হবে। নিরাপত্তা দিতে হবে ইডি-র অফিসারদের। পাশাপাশি, যেসব অফিসার জেরা করবেন, তাঁদের বিরুদ্ধে কোনও রকম আইনি পদক্ষেপ করা যাবে না। তাঁদের কাজে হস্তক্ষেপ করা যাবে না।

Releated Posts

নিট পরীক্ষার স্বচ্ছতা রক্ষায় টেলিগ্রাম সাময়িক ‘ব্যান’ বৈধ ও যুক্তিসঙ্গত: দিল্লি হাইকোর্ট

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রাম-এর পরিষেবা সাময়িকভাবে স্থগিত করার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

অন্ধ্রপ্রদেশে পারিবারিক অশান্তির জেরে দুই পরিবারের সাতজনের মৃত্যু, পাঁচজনই নাবালক

অমরাবতী, ১৯ জুন (আইএএনএস) : অন্ধ্রপ্রদেশে পৃথক দুটি মর্মান্তিক ঘটনায় দুই পরিবারের সাতজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পাঁচজনই…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

কেরলের ভবিষ্যৎ নিয়ে কোনও সুস্পষ্ট রূপরেখা নেই, মুখ্যমন্ত্রী সতীশনের বাজেটকে নিশানা পিনারাই বিজয়নের

তিরুবনন্তপুরম, ১৯ জুন (আইএএনএস) : কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীশনের প্রথম বাজেটকে তীব্র আক্রমণ শানালেন বিধানসভায় বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, বললেন “এভাবেই উজ্জ্বল থাকুন”

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ৫৬তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top