News Flash

  • Home
  • বিদেশ
  • উত্তর কোরিয়ায় জ্বরে মৃত্যু আরও ৬ জনের, সামরিক বাহিনীর তৎপরতা শুরু
Image

উত্তর কোরিয়ায় জ্বরে মৃত্যু আরও ৬ জনের, সামরিক বাহিনীর তৎপরতা শুরু

পিয়ংইয়ং, ১৭ মে (হি.স.): উত্তর কোরিয়ায় কোভিডের ঢেউয়ের মধ্যেই নতুন করে জ্বরে মৃত্যু হয়েছে আরও ৬ জনের। করোনা-মোকাবিলায় উত্তর কোরিয়ায় শাসক কিম জং উনের নির্দেশের পরই সামরিক বাহিনীর তৎপরতা শুরু হয়ে গিয়েছে। করোনা-ঠেকাতে উত্তর কোরিয়ায় এখন লকডাউন লাগু রয়েছে, কোরিয়ান পিপলস আর্মির মেডিকেল ইউনিটের শত শত কর্মীকে রাজধানী পিয়ংইয়ংয়ে র‌্যালি করতে দেখা গিয়েছে।

সামরিক বাহিনী “জরুরিভাবে পিয়ংইয়ং শহরের সমস্ত ফার্মেসিতে নিজস্ব বাহিনী মোতায়েন করেছে” এবং ২৪ ঘন্টা পরিষেবা ব্যবস্থার অধীনে ওষুধ সরবরাহ করতে শুরু করেছে। উত্তর কোরিয়ার স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা পর্যন্ত ১.৪৮ মিলিয়নেরও বেশি মানুষ “জ্বর”-এ অসুস্থ। নতুন করে জ্বরে ৬ জনের মৃত্যুর পর মোট মৃতের সংখ্যা ৫৬-তে পৌঁছেছে। এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন ৬ লক্ষ ৬৩ হাজার ৯১০ জন।

Releated Posts

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ইএইউ-র সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত করতে উদ্যোগ, আন্দ্রে স্লেপনেভের সঙ্গে বৈঠকে পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): প্রস্তাবিত ভারত-ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া এবং বাজারে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বিমানবন্দরে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top