News Flash

  • Home
  • দেশ
  • CBI: কার্তির বাড়ি ও বিভিন্ন ঠিকানায় সিবিআই তল্লাশি, কংগ্রেস নেতার টুইট গুণতে ভুলে গিয়েছি
Image

CBI: কার্তির বাড়ি ও বিভিন্ন ঠিকানায় সিবিআই তল্লাশি, কংগ্রেস নেতার টুইট গুণতে ভুলে গিয়েছি

নয়াদিল্লি, ১৭ মে (হি.স.): কংগ্রেস নেতা কার্তি চিদম্বরমের বাড়ি, অফিস ও বিভিন্ন ঠিকানায় তল্লাশি অভিযান চালাল সিবিআই। মঙ্গলবার সকাল থেকে শুরু হয় এই তল্লাশি অভিযান। সিবিআই-এর এই অভিযানের প্রেক্ষিতে টুইট করে কার্তি চিদম্বরম লিখেছেন, “আমি গুণতে ভুলে গিয়েছি। এই নিয়ে কতবার হল, সম্ভবত একটি রেকর্ড।” সূত্রের খবর, প্রবীণ কংগ্রেস নেতা পি চিদম্বরমের বাড়ি এবং অফিসেও তল্লাশি চালায় সিবিআই।

মঙ্গলবার সকালে কার্তি চিদম্বরমের মুম্বই, চেন্নাই এবং তামিলনাড়ুর বাড়ি এবং অফিসে যায় সিবিআই। মোট ৯টি ঠিকানায় তল্লাশি চালানো হয় বলে জানা গিয়েছে। সূত্রের খবর, পি চিদম্বরমের পুত্র কার্তির বিরুদ্ধে আর্থিক অনিয়ম সংক্রান্ত নতুন মামলা দায়ের হয়েছে। তার প্রেক্ষিতেই এই তল্লাশি অভিযান। সূত্রের খবর, ২০১০ থেকে ২০১৪ সালের মধ্যে বিদেশে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে তদন্ত শুরু করেছে সিবিআই। সিবিআই-এর এই তল্লাশি অভিযানকেই কটাক্ষ করেছেন কার্তি চিদম্বরম।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top