News Flash

  • Home
  • প্রধান খবর
  • JP Nadda : নাড্ডার সঙ্গে সাক্ষাতের আগে ফের সরব অর্জুন সিং
Image

JP Nadda : নাড্ডার সঙ্গে সাক্ষাতের আগে ফের সরব অর্জুন সিং

বারাকপুর, ১৫ মে (হি.স.) : ফের বেসুরো বারাকপুরের সাংসদ অর্জুন সিং । গত কয়েক সপ্তাহ ধরেই বেসুরো বিজেপি সাংসদ । কখনও পাটশিল্প নিয়ে তো কখনও দলের সংগঠন নিয়ে সরব হয়েছেন তিনি। ওয়াকিবহাল মহল বলছে, তৃণমূলের দিকে পা বাড়িয়ে রয়েছেন অর্জুন। সেই ‘ভাঙন’ রুখতে একের পর এক কেন্দ্রীয় নেতা-মন্ত্রী যোগাযোগ করছেন তাঁর সঙ্গে। সোমবারও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করার কথা অর্জুনের। তার আগে ফের একবার বঙ্গ বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন সাংসদ। এবার তাঁর অভিযোগ, তৃণমূল থেকে যাঁরা বিজেপিতে এসেছেন দলের অনেকেই তাঁদের পাত্তা দেন না। ভাবে, বহিরাগত এসেছেন।

অর্জুন সিংয়ের কথায়, “বিজেপিতে যাঁদের দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁদের অনেকেই কাজের না। সংগঠনের দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে কে কতটা শিক্ষিত তা দেখে লাভ নেই। কী স্ট্র্যাটেজি রয়েছে তার, সেটাই দেখতে হবে।” শাসকদলের সুরেই বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে সরব হয়েছেন অর্জুন। সাংসদের দাবি, “বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। এমনি সময় সবাই ঐক্যবদ্ধ দেখালেও ভোটের সময় অনেকে ভোট দিতে যায় না। ভোটের সময় বেইমানি করে।” বুথস্তরেও বিজেপির সংগঠন জল মেশানো বলে দাবি তাঁর।

বাংলার সঙ্গে অন্য রাজ্যের রাজনীতিক ফারাক রয়েছে বলে কেন্দ্রীয় নেতৃত্বকে আরও একবার মনে করিয়ে দিলেন বারাকপুরের সাংসদ। একইসঙ্গে তাঁর দাবি, “সোশ্যাল মিডিয়াতে রাজনীতি করে বড়ো নেতা হতে চায় বঙ্গ বিজেপির অনেকে। কিন্তু হোয়াটস অ্যাপ আর ফেসবুকে রাজনীতি করে এখানে সংগঠন করা যাবে না। বাংলায় রাজনীতি করতে হলে তৃণমূলস্তরে নেমে রাজনীতি করতে হবে।

Releated Posts

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026

‘প্রতিরক্ষা অংশীদারিত্বে গুরুত্বপূর্ণ মাইলফলক’: জাপানি যুদ্ধবিমানের প্রথম ভারত সফর নিয়ে রাজনাথ

কলম্বো, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জাপান এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের যুদ্ধবিমানের প্রথমবার ভারতে আসাকে ভারত-জাপান প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’…

ByByNews Desk Sep 10, 2026

মায়াবতীর বড় সিদ্ধান্ত, বিএসপি থেকে বহিষ্কৃত ভাতিজা আকাশ আনন্দ

লখনউ, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) সুপ্রিমো মায়াবতী বৃহস্পতিবার তাঁর ভাতিজা আকাশ আনন্দকে দল থেকে বহিষ্কার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top