News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Chachubazar Primary Health Center : রোগীদের পরিষেবা দিতে গিয়ে একা চিকিৎসক নিজেই অসুস্থ হয় পড়লেন
Image

Chachubazar Primary Health Center : রোগীদের পরিষেবা দিতে গিয়ে একা চিকিৎসক নিজেই অসুস্থ হয় পড়লেন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে৷৷ চাচুবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে একজন মাত্র চিকিৎসক পাঁচ দিন ধরে চিকিৎসা পরিষেবা দিতে গিয়ে নিজেই অসুস্থ হয়ে পড়েছেন৷ হাসপাতালে ৫ জন চিকিৎসক কর্মরত থাকা সত্ত্বেও কেন একজন মাত্র চিকিৎসককে টানা পাঁচ দিন ধরে পরিষেবা দিতে হচ্ছে তা নিয়েও নানা প্রশ্ণ উঠেছে৷ স্বাস্থ্য দপ্তরে কর্মসংসৃকতি কোথায় গিয়ে ঠেকেছে তা নিয়েও নানা মহল থেকে নানা প্রশ্ণ তোলা হয়েছে৷

সংবাদ সূত্রে জানা যায়, এক টানা পাঁচদিন একা রোগীদের চিকিৎসা পরিসেবা দিয়ে অসুস্থ হয়ে পড়লেন চিকিৎসক৷ ঘটনা হেজামারা ব্লকের অন্তর্গত চাচুবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে৷ জানা গেছে, চিকিৎসক মৌসুমী দেববর্মা বিগত পাঁচ দিন যাবত অন্যান্য চিকিৎসক না থাকার কারণে ওপিডি থেকে শুরু করে সমস্ত রোগীদের একাই ২৪ ঘন্টা স্বাস্থ্য পরিষেবা দিয়ে আসছিলেন৷ মোহনপুর মহকুমার চাচুবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র একটি বৃহৎ অংশের মানুষদের স্বাস্য পুরস্কার প্রদান করে থাকে৷ কাগজে-কলমে হাসপাতালে আরো চিকিৎসক রয়েছেন৷ কিন্তু কোন এক কারণে বিগত পাঁচ দিন যাবত মাত্র একজন চিকিৎসক রয়েছেন এই হাসপাতালে৷ চিকিৎসক মৌসুমী দেববর্মা পাঁচ দিন যাবত ২৪ ঘন্টা রোগীদের চিকিৎসা পরিষেবা দিয়ে আসছিলেন৷ বহির্বিভাগ থেকে অন্তর্বিভাগ সমস্ত রোগীদের পরিসেবা দিচ্ছিল তিনি৷

প্রশ্ণ উঠছে দপ্তর কিভাবে একজন চিকিৎসককে একটানা ৫ দিন ডিউটি করার জন্য নির্দেশ দেয়৷ যেখানে একজন মানুষের আট ঘন্টা কাজ করার কথা সেখানে একজন চিকিৎসক হিসেবে গত পাঁচ দিন যাবত এক ২৪ ঘন্টা কাজ করে চলেছেন৷  প্রশ্ণ উঠছে সঠিক চিকিৎসা ব্যবস্থাকে নিয়েও৷ যদিও এই ধকল সইতে না পেরে নিজেই অসুস্থ হয়ে পড়লেন চিকিৎসক৷এলাকাবাসীর দাবি এলাকার চিকিৎসা পরিষেবাকে নিয়ে এ ধরনের খামখেয়ালী থেকে বিরত থাকুন দপ্তর৷ অবিলম্বে চাচু বাজার স্বাস্থ্য কেন্দ্র চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের দাবি জানিয়েছেন৷ পর্যাপ্ত পরিমাণ চিকিৎসক নার্স সহ অন্যান্য কর্মী নিয়োগের জন্য দাবি জানানো হয়েছে৷

Releated Posts

বেহাল বামুটিয়া কালীবাজার, নোংরা পরিবেশ ও অচল শৌচালয়ে ক্ষোভে ক্রেতা-বিক্রেতারা

আগরতলা, ৩ জুলাই: মোহনপুর মহকুমার বামুটিয়া বিধানসভার অন্তর্গত কালীবাজারের বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতা ও ব্যবসায়ীরা।…

ByByReshmi Debnath Jul 4, 2026

স্বাধীনতার ৭৯ বছর পরও বিশুদ্ধ পানীয় জল অধরা, পাহাড়ি ছড়ার দূষিত জলেই তৃষ্ণা মেটাচ্ছেন নোনাছড়ার বাসিন্দারা

আগরতলা, ৩ জুলাই: একবিংশ শতাব্দীর ডিজিটাল ভারত, উন্নয়নের নানা পরিসংখ্যান আর স্মার্ট গ্রামের স্বপ্নের মাঝেও খোয়াই জেলার তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Jul 4, 2026

১৬তম অর্থ কমিশনের জাতীয় কর্মশালায় ত্রিপুরার প্রতিনিধিত্ব করলেন মন্ত্রী কিশোর বর্মন, পঞ্চায়েত ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উপর জোর

আগরতলা, ৩ জুলাই: কেন্দ্রের পঞ্চায়েতি রাজ মন্ত্রকের উদ্যোগে নয়াদিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত ১৬তম অর্থ কমিশনের সুপারিশ বিষয়ক জাতীয়…

ByByReshmi Debnath Jul 4, 2026

২২ থেকে ২৮ জুলাই খার্চি উৎসব ও মেলা আয়োজনের জন্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই: রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী খার্চি পুজা, উৎসব ও মেলাকে আরও আকর্ষনীয় এবং…

ByByReshmi Debnath Jul 4, 2026
Scroll to Top