News Flash

  • Home
  • খেলা
  • Andrew Symonds : গাড়ি দুর্ঘটনায় মৃত্যু অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডসের
Image

Andrew Symonds : গাড়ি দুর্ঘটনায় মৃত্যু অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডসের

কুইন্সল্যান্ড, ১৫ মে (হি.স.) : শনিবার রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস। তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর। কুইন্সল্যান্ডের অ্যালিস রিভার ব্রিজের কাছে হার্ভে রেঞ্জ রোডে তাঁর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

কুইন্সল্যান্ড পুলিশ সূত্রে খবর, “রাত ১১টার নাগাদ হার্ভে রেঞ্জ রোডের উপর দিয়ে গাড়িটি যাচ্ছিল। অ্যালিস রিভার ব্রিজের কাছে বাঁদিক নেওয়ার সময় গাড়িটি উল্টে যায়। সঙ্গে সঙ্গে ৪৬ বছর বয়সি অস্ট্রেলীয় ক্রিকেটার এবং তাঁর একমাত্র সহযাত্রীকে বাঁচানোর চেষ্টা করা হয় কিন্তু সেখানেই মারা যান সাইমন্ডস।”


জানা গিয়েছেন, জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সাইমন্ডসকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। তবে তাঁর আঘাত গুরুতর হওয়ার কারণে সাইমন্ডসের মৃত্যু হয়। ফরেনসিক ক্র্যাশ ইউনিট এই দুর্ঘটনার তদন্ত করছে।মার্চ মাসে শেন ওয়ার্ন এবং রড মার্শের মর্মান্তিক মৃত্যুর পর সাইমন্ডসের মতো অস্ট্রেলিয়ান ক্রিকেট কিংবদন্তিকে হারালো অনুরাগীরা।

প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার হয়ে ২৬টি টেস্ট, ১৯৮টি একদিনের ম্যাচ এবং ১৪টি টি-টোয়েন্টি খেলেছিলেন সাইমন্ডস। দু’বার বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন ঝাঁকড়া চুলের ‘রয়’। টেস্টে দু’টি শতরান-সহ ১৪৬২ রান করেছিলেন সাইমন্ডস। ২০১২-র ফেব্রুয়ারিতে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর সাইমন্ডস ক্রীড়া ধারাভাষ্য এবং সম্প্রচারে উদ্যোগী হন। ফক্স স্পোর্টসের জন্য একজন বিখ্যাত ব্যক্তিত্ব হয়ে ওঠেন।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top