ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ মে।। পঁচিশতম স্থান পেলো অর্শিয়া দাস। জাতীয় অনূর্ধ্ব-১৪ দাবা প্রতিযোগিতায়। গুজরাটে শনিবার শেষ হয় আসর। ২৫ তম স্থান পেলেও রেটিং কিছুটা কমছে আর্শিয়ার। ত্রিপুরা থেকে একমাত্র বালিকা দাবাড়ু ইহসাবে ওই আসরে অংশ নিয়েছিলো আর্শিয়া। এদিন শেষ রাউন্ডে বাংলার স্নেহা হালদারের (১৫৫৭) মুখোমুখি হয়েছিলো আর্শিয়া (১৪৫৬)। সাদা ঘুটি নিয়ে দুর্দান্ত খেললেও শেষ পর্যন্ত পরাজিত হতে হয় আর্শিয়াকে। ১১ রাউন্ডে সাড়ে ৬ পয়েন্ট করে সে। ওই বিভাগে বাংলার মৃত্তিকা মল্লিক ৯ পয়েন্ট করে ভারত সেরা হয়েছে। বালিকা বিভাগে মোট অংশ নিয়েছিলো ৫৫ জন। বালক বিভাগে ত্রিপুরা থেকে অংশ নিয়েছিলো ২ জন দাবাড়ু। তাদের মধ্যে অভিজ্ঞান ঘোষ সাড়ে ৫ পয়েন্ট করে ১০৫ তম এবং রাজ্য চ্যাম্পিয়ন অগ্রজিৎ পাল ৪ পয়েন্ট করে ১৭৭ তম স্থান দখল করে। ওই বিভাগে কেরলের জন ভেনী আককরকরণ ৯ পয়েন্ট পেয়ে ভারত সেরা হয়েছে। বালক বিভাগে অংশ নিয়েছিলো ২১৭ জন দাবাড়ু।

অনূর্ধ্ব-১৪ জাতীয় দাবায় ২৫-তম স্থানে রাজ্যের আর্শিয়া
Tags:
Releated Posts
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…


















