News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব-‌১৪ জাতীয় দাবায় ২৫-তম স্থানে রাজ্যের আর্শিয়া
Image

অনূর্ধ্ব-‌১৪ জাতীয় দাবায় ২৫-তম স্থানে রাজ্যের আর্শিয়া

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ মে।। পঁচিশতম স্থান পেলো অর্শিয়া দাস। জাতীয় অনূর্ধ্ব-‌১৪ দাবা প্রতিযোগিতায়। গুজরাটে শনিবার শেষ হয় আসর। ২৫ তম স্থান পেলেও রেটিং কিছুটা কমছে আর্শিয়ার। ত্রিপুরা থেকে একমাত্র বালিকা দাবাড়ু ইহসাবে ওই আসরে অংশ নিয়েছিলো আর্শিয়া। এদিন শেষ রাউন্ডে বাংলার স্নেহা হালদারের (‌১৫৫৭) মুখোমুখি হয়েছিলো আর্শিয়া (‌১৪৫৬)। সাদা ঘুটি নিয়ে দুর্দান্ত খেললেও শেষ পর্যন্ত পরাজিত হতে হয় আর্শিয়াকে। ১১ রাউন্ডে সাড়ে ৬ পয়েন্ট করে সে। ওই বিভাগে বাংলার মৃত্তিকা মল্লিক ৯ পয়েন্ট করে ভারত সেরা হয়েছে। বালিকা বিভাগে মোট অংশ নিয়েছিলো ৫৫ জন। বালক বিভাগে ত্রিপুরা থেকে অংশ নিয়েছিলো ২ জন দাবাড়ু। তাদের মধ্যে অভিজ্ঞান ঘোষ সাড়ে ৫ পয়েন্ট করে ১০৫ তম এবং রাজ্য চ্যাম্পিয়ন অগ্রজিৎ পাল ৪ পয়েন্ট করে ১৭৭ তম স্থান দখল করে। ওই বিভাগে কেরলের জন ভেনী আককরকরণ ৯ পয়েন্ট পেয়ে ভারত সেরা হয়েছে। বালক বিভাগে অংশ নিয়েছিলো ২১৭ জন দাবাড়ু।‌‌

Releated Posts

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top