News Flash

  • Home
  • খেলা
  • আন্তর্জাতীক যোগা দিবস উদযাপনের লক্ষ্যে এনএসএস-এর বিশেষ আনুষ্ঠান
Image

আন্তর্জাতীক যোগা দিবস উদযাপনের লক্ষ্যে এনএসএস-এর বিশেষ আনুষ্ঠান

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ মে।। আন্তর্জাতীক যোগা দিবস-২০২২ উদযাপনের অঙ্গ হিসেবে এবং আজাদী কা অমৃত মহোৎসব-এর অন্তর্গত কাউন্ট ডাউন (কার্টেন রেজার) পর্বের সূচনালগ্নে ত্রিপুরা রাজ্য এনএসএস সেলের উদ্যোগে আগরতলা নেতাজি সুভাষ আঞ্চলিক ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রে এক আলোচনাচক্র ও যোগা প্রদর্শনীর আয়োজন করা হয়। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব শরদিন্দু চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্রীড়া পর্ষদের যুগ্ম সচিব ও অলিম্পিয়ান ক্রীড়া সাংবাদিক সরযূ চক্রবর্তী, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উপ অধিকর্তা বিপ্লব কুমার দত্ত। পৌরোহিত্য করেন দপ্তরের উপ-অধিকর্তা বনজিৎ বাগচী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ রাখেন অনুষ্ঠানের আয়োজক তথা ত্রিপুরা রাজ্য এনএসএস আধিকারিক ড. চিত্রজিৎ ভৌমিক। অতিথিরা প্রত্যেকে আয়োজকদের ভূয়ষী প্রশংসা করে বক্তৃতা রাখেন। অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে এনএসএস স্বেচ্ছাসেবী ও শিক্ষার্থীদের প্রদর্শিত হয় প্রার্থনা ও যোগা। যোগা পর্বের পরিচালনায় ছিলেন অমল ভট্টাচার্য্য, মলয় লস্কর, সুমন বনিক ঝ সুকান্ত সরকার। অনুষ্ঠানে প্রচুর সংখ্যক এনএসএস স্বেচ্ছাসেবী, যোগা প্রশিক্ষণার্থী, অভিভাবক, অভিভাবিকা উপস্থিত ছিলেন। পাশাপাশি বিলোনিয়াতেও আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয় এনএসএস ইউনিটের উদ্যোগে মহাবিদ্যালয়ে এই ধরনের অনুষ্ঠান আয়োজিত হয়।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top