News Flash

  • Home
  • দেশ
  • গরম ও শুষ্ক দিন কাটাল জম্মু-কাশ্মীর, শ্রীনগরের তাপমাত্রা বেড়ে ১৪.২ ডিগ্রি
Image

গরম ও শুষ্ক দিন কাটাল জম্মু-কাশ্মীর, শ্রীনগরের তাপমাত্রা বেড়ে ১৪.২ ডিগ্রি

শ্রীনগর, ১৪ মে (হি.স.): আরও একটি গরম ও শুষ্ক দিন কাটল জম্মু ও কাশ্মীরে, উপত্যকায় এখন গরম বেশ ভালোই টের পাওয়া যাচ্ছে, চড়ছে তাপমাত্রার পারদ। জম্মু হোক অথবা শ্রীনগর, জম্মু ও কাশ্মীরের নানা স্থানে গরম বেশ ভালোই টের পাওয়া যাচ্ছে। তাপমাত্রার পারদ চড়ছে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জেলায়। এমতাবস্থায় স্থানীয় আবহাওয়া দফতর জানাল, আগামী ২৪ ঘন্টা প্রধানত শুষ্ক থাকবে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া। বিচ্ছিন্ন ভাবে বৃষ্টিরও সম্ভাবনা আছে। সোমবারের পর হতে পারে আবহাওয়ার পরিবর্তন।শনিবার শ্রীনগরের তাপমাত্রা বেড়ে ১৪.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, পহেলগামে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৮ ডিগ্রি সেলসিয়াস, গুলমার্গে ৯ ডিগ্রি সেলসিয়াস। লাদাখের দ্রাসে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ০.৬ ডিগ্রি সেলসিয়াস, লেহ-তে ৬.০ ডিগ্রি ও কার্গিলে ৮.২ ডিগ্রি। জম্মুতে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস ও কাটরায় ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top