News Flash

  • Home
  • দিনের খবর
  • মধ্যপ্রদেশের গুনায় চোরাশিকারীদের গুলিতে ৩ পুলিশ কর্মীর মৃত্যু, তদন্তের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
Image

মধ্যপ্রদেশের গুনায় চোরাশিকারীদের গুলিতে ৩ পুলিশ কর্মীর মৃত্যু, তদন্তের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভোপাল, ১৪ মে (হি.স.): মধ্যপ্রদেশের গুনা জেলায় চোরাশিকারীদের গুলিতে প্রাণ হারালেন ৩ জন পুলিশ কর্মী। তাঁদের মধ্যে একজন সাব-ইন্সপেক্টর রয়েছেন। শহিদ পুলিশ কর্মীদের নাম-রাজকুমার জাটভ, নীরজ ভার্গব এবং সান্তরাম। গুনার পুলিশ সুপার রাজীব মিশ্র জানিয়েছেন, গুনা জেলার আরণ থানার অন্তর্গত জঙ্গলে শনিবার সকালে চোরাশিকারীদের গুলিতে প্রাণ হারিয়েছেন একজন সাব-ইন্সপেক্টর, হেড কনস্টেবল ও একজন কনস্টেবল। পুলিশ সুপার জানিয়েছেন, বিশেষ সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে চোরাশিকারীদের ঘিরে ফেলেছিলেন পুলিশ কর্মীরা, সেই সময় গুলির লড়াইয়ে ৩ পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে।

দোষীদের গ্রেফতার করার পাশাপাশি তদন্তের নির্দেশ দিয়েছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নারোত্তম মিশ্র। তিনি বলেছেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা শীঘ্রই দোষীদের গ্রেফতার করব ও কঠোর শাস্তি দেওয়া হবে।” শহিদ পুলিশ কর্মীদের পরিজনকে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি বলেছেন, “শহিদ পুলিশ কর্মীদের পরিজনকে ১ কোটি টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে।” শিবরাজও কঠোর তদন্তের আশ্বাস দিয়েছেন, তাঁর কথায়, ”আমাদের পুলিশ জওয়ানরা চোরাশিকারীদের মোকাবিলা করতে গিয়ে আত্মাহুতি দিয়েছেন। অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। দোষীদের শনাক্ত করা হয়েছে। তদন্ত চলছে। পাশের গ্রামে একজনের দেহ উদ্ধার হয়েছে।” শিবরাজ আরও বলেছেন, ”অপরাধীদের কোনও মূল্যে ছাড় দেওয়া হবে না, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। রাজকুমার জাটভ, নীরজ ভার্গব এবং সান্তরাম – তিনজন পুলিশ সদস্যের আত্মত্যাগ বৃথা যাবে না।”

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top