News Flash

  • Home
  • বিদেশ
  • Sri Lanka : ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার ডাক দিলেন শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিঙ্ঘে
Image

Sri Lanka : ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার ডাক দিলেন শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিঙ্ঘে

কলম্বো, ১৩ মে (হি. স.): শপথ নিয়েই ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার ডাক দিলেন শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিঙ্ঘে । সেই সঙ্গে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ।

দীর্ঘ সময় ধরেই বিক্ষোভের আঁচে পুড়ছিল শ্রীলঙ্কা। এই পরিস্থিতিতে বৃহস্পতিবারই শ্রীলঙ্কারনতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিঙ্ঘে । আর শপথ নিয়েই ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ার আহ্বান ৭৩ বছরের রাজনীতিবিদের মুখে। শ্রীলঙ্কার ২৬তম প্রধানমন্ত্রীর কথায়, ”আমি চাই ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে। এবং আমি ধন্যবাদ জানাতে চাই প্রধানমন্ত্রী মোদিকে।” প্রতিবেশী শ্রীলঙ্কার বিপদের সময় পাশে দাঁড়িয়েছে ‘বন্ধু’ ভারত। বাড়িয়ে দিয়েছে সাহায্যের হাত। সেই কারণেই নয়াদিল্লির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন তিনি।

দেশের এই কঠিন সময়কে সামলানোর বিষয়েও কথা বলেছেন বিক্রমসিঙ্ঘে। তিনি বলেন, ”আমি এই সমস্যার সমাধান করতে চাই। আপাতত সেদিকেই ফোকাস রাখতে হবে। পেট্রল, ডিজেল, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে চাই দেশের নাগরিকদের জন্য।” তাঁর দাবি, ”যে কাজ করার দায়িত্ব নিয়েছি, তা আমি করে ছাড়ব।” সেই সঙ্গে সরকারে সংখ্যাগরিষ্ঠতা যখন দেখানোর প্রয়োজন হবে, তখন সেটাও যে তিনি প্রমাণ করে দেবেন, সেই আত্মবিশ্বাসও ব্যক্ত করেন বর্ষীয়ান রাজনীতিক।

Releated Posts

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ইএইউ-র সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত করতে উদ্যোগ, আন্দ্রে স্লেপনেভের সঙ্গে বৈঠকে পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): প্রস্তাবিত ভারত-ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া এবং বাজারে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বিমানবন্দরে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top