News Flash

  • Home
  • দিনের খবর
  • Encounter Bandipora : ফের সাফল্য সুরক্ষা বাহিনীর, কাশ্মীরের বান্দিপোরায় এনকাউন্টারে নিকেশ এক জঙ্গি
Image

Encounter Bandipora : ফের সাফল্য সুরক্ষা বাহিনীর, কাশ্মীরের বান্দিপোরায় এনকাউন্টারে নিকেশ এক জঙ্গি

শ্রীনগর, ১৩ মে (হি.স.): কাশ্মীরে জঙ্গি নিকেশ অভিযানে ফের সাফল্য পেল সুরক্ষা বাহিনী। জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলায় সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে একজন সন্ত্রাসবাদী। বান্দিপোরা জেলার ব্রার (আরাগাম) এলাকার ঘটনা। ওই এলাকায় এখনও অভিযান জারি রয়েছে। সম্ভবত আরও একজন জঙ্গি লুকিয়ে রয়েছে, উপর্যুপরি গুলির শব্দ শোনা যাচ্ছে।

কাশ্মীর জোন পুলিশ জানিয়েছেন, জঙ্গিদের গতিবিধি সম্পর্কে জানতে পারার পর বান্দিপোরা জেলার ব্রার (আরাগাম) এলাকায় অভিযান চালায় সুরক্ষা বাহিনী। গুলির শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই নিকেশ হয়েছে এক সন্ত্রাসবাদী। অভিযান জারি রয়েছে। কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) বিজয় কুমার জানিয়েছেন, লস্কর-ই-তৈবা সন্ত্রাসী সংগঠনের দুই পাকিস্তানি জঙ্গি সম্প্রতি অনুপ্রবেশ করে ভারতে এসেছিল, গত ১১ মে সালিন্দর বনাঞ্চলে সন্ত্রাসবিরোধী অভিযানের সময় পালিয়ে যায় তারা। শুক্রবার বান্দিপোরা এনকাউন্টারে ওই দুই জঙ্গিই আটকে পড়ে।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top