News Flash

  • Home
  • খেলা
  • Hockey : ত্রিপুরার মেয়েদের প্রস্তুতি চূড়ান্ত, হকিতে আজ পাঞ্জাবের মুখোমুখি
Image

Hockey : ত্রিপুরার মেয়েদের প্রস্তুতি চূড়ান্ত, হকিতে আজ পাঞ্জাবের মুখোমুখি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ মে।। ত্রিপুরার মেয়েদের প্রস্তুতি চূড়ান্ত।‌ শেষ সময়ের টিপস্ নেওয়ার কাজও হয়ে গেছে। শনিবার সকালে প্রাতঃরাশের পরেই মাঠে নেমে যেতে হবে। পৌনে দশটায় খেলা। গ্রুপ লীগে নিজেদের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ বিধ্বংসী পাঞ্জাব। পাঞ্জাব ইতিমধ্যে নিজেদের প্রথম খেলায় ৫-০ গোলের বড় ব্যবধানে প্রতিপক্ষ হিমাচল প্রদেশকে হারিয়ে মূল পর্বের লক্ষ্যে এক কদম এগিয়ে রয়েছে। আগামীকালের ম্যাচে ত্রিপুরার বিরুদ্ধে ন্যূনতম গোলে জয়ী হলেই পাঞ্জাবের কেল্লা ফতে। গ্রুপ-জি থেকে কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করে নেবে পাঞ্জাব।

অপরদিকে ত্রিপুরার জন্য প্রথম ম্যাচ হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি। পাঞ্জাবকে শুধুমাত্র হারালেই চলবে না। বড় ব্যবধানে জয় না পেলে কার্যত চাপে থাকতে হবে গ্রুপ লীগের শেষ ম্যাচ নিয়ে। গ্রুপ লীগে ত্রিপুরার দ্বিতীয় তথা শেষ ম্যাচ রয়েছে ১৬ মে, হিমাচল প্রদেশের বিরুদ্ধে। উল্লেখ্য, মনিপুরের ইম্ফলে খুমান লাম্পাক স্পোর্টস কমপ্লেক্সে বুধবার থেকে শুরু হয়েছে হকি ইন্ডিয়া সাব জুনিয়র মহিলা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। ২৫ দলীয় এই টুর্নামেন্টে আজ, শুক্রবার তৃতীয় দিন পর্যন্ত ফলাফল এইরকম: গ্রুপ এ-র খেলায় বেঙ্গল ২-১ গোলে জম্মু-কাশ্মীরকে হারিয়েছে। গ্রুপ বি-তে আয়োজক মনিপুর ৯-০ গোলে কেরালাকে পরাজিত করেছে।

গ্রুপ সি-তে ছত্তিশগড় ৭-০ গোলের ব্যবধানে গুজরাটকে হারিয়েছে। গ্রুপ ডি-তে মধ্যপ্রদেশ ৩-০ গোলের ব্যবধানে উত্তরাখণ্ডকে পরাজিত করেছে। গ্রুপ এফ-এ তামিলনাড়ু ১-০ গোলে অরুণাচল প্রদেশকে হারিয়েছে। গ্রুপ এইচ-এ কর্ণাটক তেলেঙ্গানাকে ১৫-০ গোলে এবং মিজোরাম ৭-০ গোলে বিহারকে পরাজিত করেছে। খবর লেখার সময়ে মহারাষ্ট্র-আসামের ম্যাচ চলছে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top