News Flash

  • Home
  • খেলা
  • Cricket : আন্তঃ মহকুমা সিনিয়র রাজ্য ক্রিকেটে কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত
Image

Cricket : আন্তঃ মহকুমা সিনিয়র রাজ্য ক্রিকেটে কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ মে।। কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত আন্তঃ মহকুমা সিনিয়র রাজ্য স্তরীয় ক্রিকেটের মূলপর্বে শেষ আটের লড়াই হবে ১৮ মে। চার জেলায় চার মাঠে চারটি কোয়াটার ফাইনাল ম্যাচ। ইতিমধ্যে গ্রুপ পর্যায়ের খেলা বৃষ্টিবিঘ্নিত অবস্থায় সম্পন্ন হয়েছে। কোয়ার্টার ফাইনালে উন্নীত আট দলের ভাগ্য একদিনেই নির্ধারিত হবে শেষ চারের লক্ষ্যে। ১৮ মে কোয়ার্টার ফাইনাল ম্যাচে কৈলাশহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয় স্টেডিয়ামে গ্রুপ-এ চ্যাম্পিয়ন কৈলাশহর খেলবে গ্রুপ-ডি রানার্স আমবাসার বিরুদ্ধে।

আগরতলার এমবিবি স্টেডিয়ামে গ্রুপ-বি চ্যাম্পিয়ন উদয়পুর খেলবে গ্রুপ-সি রানার্স বিশালগড়ের বিরুদ্ধে। আগরতলার পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে গ্রুপ-সি চ্যাম্পিয়ন সদর দল খেলবে গ্রুপ-এ রানার্স ধর্মনগরের বিরুদ্ধে। মেলাঘরের শহীদ কাজল ময়দানে গ্রুপ-ডি চ্যাম্পিয়ন মোহনপুর খেলবে গ্রুপ-বি রানার্স সাব্রুমের বিরুদ্ধে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top