News Flash

  • Home
  • দিনের খবর
  • কংগ্রেসের চিন্তন শিবিরের আগে পুলিশ উদয়পুর ছেড়ে যেতে বাধ্য করেছে, অভিযোগ বিজেপি সাংসদের
Image

কংগ্রেসের চিন্তন শিবিরের আগে পুলিশ উদয়পুর ছেড়ে যেতে বাধ্য করেছে, অভিযোগ বিজেপি সাংসদের

আজমের, ১৩ মে (হি.স.) : কংগ্রেসের চিন্তন শিবিরের আগে উদয়পুর ছেড়ে যাওয়ার জন্য পুলিশ তাকে চাপ দিয়েছিল বলে অভিযোগ তুললেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)–র সাংসদ কিরোদি লাল মীনা।

‘সাম্প্রদায়িক মেরুকরণ’, কৃষকদের সমস্যা এবং আসন্ন নির্বাচনের জন্য দলকে শক্তিশালী করার জন্য কংগ্রেস ১৩ থেকে ১৫ মে উদয়পুরে চিন্তন শিবিরের আয়োজন করছে।
রাজ্যসভার সাংসদ মীনা বলেন, উদয়পুরে একটি শোক সভায় এবং একটি উপজাতি সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন। কিন্তু পুলিশ তাকে জোরপূর্বক হেফাজতে নিয়ে এবং তিনি যে হোটেলে ছিলেন সেখান থেকে বের হতেও দেয়নি।

তিনি আরও অভিযোগ করেন, যে হোটেলটিতে ‘চিন্তন শিবির’ অনুষ্ঠিত হতে চলেছে তা বেআইনি এবং মুখ্যমন্ত্রী অশোক গেহলট নিয়ম লঙ্ঘন করে হোটেলটিকে ছাড়পত্র দিয়েছেন।

Releated Posts

ডিজেলে ১৫ শতাংশ আইসোবিউটানল মিশ্রণের পরিকল্পনা কেন্দ্রের, তেল আমদানি কমাতেই উদ্যোগ: নীতিন গড়করি

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): দেশের অপরিশোধিত তেল আমদানির ওপর নির্ভরতা কমাতে ডিজেলে সর্বোচ্চ ১৫ শতাংশ আইসোবিউটানল মিশ্রণের পরিকল্পনা…

ByByNews Desk Jul 4, 2026

রাজ্য সভাপতির পদ ছাড়ার পর বিদ্রোহী তৃণমূল শিবিরে চন্দ্রিমা ভট্টাচার্য, দলের অন্দরে জল্পনা তুঙ্গে

কলকাতা, ৪ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংকটের মধ্যে বড় রাজনৈতিক মোড়। শনিবার দলের সব সাংগঠনিক পদ থেকে…

ByByNews Desk Jul 4, 2026

৭৯,৪৫৯ কোটি টাকার রাজস্থান রিফাইনারি ভারতের জ্বালানি আত্মনির্ভরতা আরও শক্তিশালী করবে: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): রাজস্থানের পাচপদরায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বোধন করা দেশের প্রথম স্বতন্ত্র গ্রিনফিল্ড রিফাইনারি-কাম-পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সকে ভারতের…

ByByNews Desk Jul 4, 2026

দেবরাজ চক্রবর্তীর আয়বহির্ভূত সম্পত্তি মামলায় শেল সংস্থার যোগ খতিয়ে দেখছে সিট

কলকাতা, ৪ জুলাই (আইএএনএস): প্রাক্তন ও গ্রেফতার তৃণমূল কংগ্রেস কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পত্তি (ডিএ) মামলার তদন্তে…

ByByNews Desk Jul 4, 2026
Scroll to Top