News Flash

  • Home
  • বিদেশ
  • Mahindra Raja : শ্রীলঙ্কা ছাড়তে পারবেন না প্রাক্তন প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপক্ষে, নির্দেশ আদালতের
Image

Mahindra Raja : শ্রীলঙ্কা ছাড়তে পারবেন না প্রাক্তন প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপক্ষে, নির্দেশ আদালতের

কলম্বো, ১২ মে (হি.স.) : দেশ ছেড়ে বাইরে যেতে পারবেন না শ্রীলঙ্কার প্রাক্তন প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপক্ষে। বৃহস্পতিবার এমনই নির্দেশ জারি করল শ্রীলঙ্কার আদালত। গত সোমবার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন মাহিন্দ্রা রাজাপক্ষে। জনরোষ থেকে বাঁচতে সপরিবারে আশ্রয় নেন নৌ-সেনা ঘাঁটিতে। এরপরই তাঁর দেশ ছেড়ে পালানোর তীব্র জল্পনা তৈরি হয়। এবার সেই পরিকল্পনায় জল ঢেলে দিল শ্রীলঙ্কার আদালত।

পদত্যাগী প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপক্ষে ও তাঁর সহযোগীদের দেশ ছাড়তে নিষেধ করেছে আদালত। বৃহস্পতিবার কলম্বোর আদালত জানিয়েছে, রাজাপক্ষে ও তাঁর ছেলে নমল এবং ১৫ জন সহযোগী দেশ ছাড়তে পারবে না। পাশাপাশি আদালত পুলিশকে সোমবারের সরকার বিরোধী শান্তিপূর্ণ আন্দোলনে আন্দোলনকারীদের উপর হিংসাত্মক হামলার তদন্তের নির্দেশ দিয়েছে। সেদিনের হিংসাত্মক ঘটনায় ৯ জন প্রাণ হারিয়েছেন।
এদিকে মাহিন্দ্রা রাজাপক্ষের ছেড়ে যাওয়া গদিতে বসতে চলেছেন ইউএনপি দলের নেতা রনিল বিক্রমাসিংহে। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধে সাড়ে ৬ টায় তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। বুধবার রাতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি। সূত্রের খবর, সেখানেই সিদ্ধান্ত হয়েছে শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন রনিল।

Releated Posts

ভারত-জার্মানি কৌশলগত অংশীদারিত্বে নতুন গতি, সহযোগিতা আরও জোরদারের বার্তা মোদি-মের্ৎস বৈঠকে

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ-এর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jun 17, 2026

অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে মোদি-ইইউ শীর্ষ নেতৃত্বের আলোচনা

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের…

ByByNews Desk Jun 17, 2026

বিতর্কে জর্জরিত চীন-অর্থায়িত পোখরা বিমানবন্দরে অবশেষে শুরু হচ্ছে দৈনিক আন্তর্জাতিক উড়ান

কাঠমান্ডু, ১৭ জুন (আইএএনএস): উদ্বোধনের সাড়ে তিন বছরেরও বেশি সময় পর অবশেষে নেপালের পশ্চিমাঞ্চলে অবস্থিত চীন-অর্থায়িত পোখরা আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 17, 2026

জাতিসংঘ সনদের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত, একে ‘আশার প্রতীক’ বলে উল্লেখ

জাতিসংঘ, ১৭ জুন (আইএএনএস): জাতিসংঘ সনদ ভারতের ১৪০ কোটিরও বেশি মানুষের কাছে ‘আশা’র প্রতীক বলে মন্তব্য করেছেন রাষ্ট্রসংঘে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top