News Flash

  • Home
  • বিদেশ
  • পাকিস্তানে মন্দিরে হামলায় দোষী সাব্যস্ত ২২ জনের ৫ বছরের কারাদণ্ড
Image

পাকিস্তানে মন্দিরে হামলায় দোষী সাব্যস্ত ২২ জনের ৫ বছরের কারাদণ্ড

ইসলামাবাদ, ১২ মে (হি. স.) : পাকিস্তানে হিন্দু মন্দির ভাঙার ঘটনায় দোষী সাব্যস্ত ২২ জনের পাঁচ বছরের কারাদণ্ড । পাঞ্জাব প্রদেশের এই ঘটনায় বুধবার দেশটির বিশেষ সন্ত্রাসদমন আদালত দোষী সাব্যস্ত ২২ জনকে এই সাজা দেয়।

গত বছরের জুলাই মাসে দেশটির পঞ্জাবের রাজধানী লাহোর থেকে ৫৯০ কিলোমিটার দূরে রহিম ইয়ার খান জেলার ভোঙের গণেশ মন্দিরে হামলা চালায় দুষ্কৃতিরা। এক হিন্দু কিশোরের বিরুদ্ধে ইসলাম অবমাননার অভিযোগ তুলে সেই মন্দিরে হামলা চালান হয়। এ সময় মন্দিরে ভাঙচুরের পাশাপাশি একাংশে আগুন লাগিয়ে দেওয়া হয়। এই হামলার ঘটনার পরেই সক্রিয় হয় দেশটির সুপ্রিম কোর্ট। বিষয়টি নিয়ে মামলা করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এছাড়া ইমরান খানের সরকারও এ ঘটনার নিন্দা জানায়। সরকার ও স্থানীয় প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেয় পাকিস্তানের শীর্ষ আদালত।

পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান সেসময় দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে বলে আশ্বাস দেন।হামলার ভিডিও দেখে চিহ্নিত করে গ্রেফতার করা হয় ৯০ জনকে। মোট ১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। হিন্দু মন্দিরে হামলার প্রতিবাদে দেশটির পার্লামেন্টে পাশ হয় নিন্দা প্রস্তাব। মাস খানেকের মধ্যেই মন্দিরটি সংস্কার করে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের হাতে তুলে দেয় দেশটির সরকার

Releated Posts

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

‘একপেশে, পক্ষপাতদুষ্ট ও সাজানো’: ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান দলের

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) দেওয়া সাত আওয়ামী লীগ নেতা ও কর্মীর মৃত্যুদণ্ডের রায়…

ByByNews Desk Sep 16, 2026

বঙ্গোপসাগরে কৌশলগত প্রভাব বাড়াচ্ছে বাংলাদেশে চিনের বিআরআই প্রকল্প, বাড়ছে বাণিজ্যিক প্রবেশাধিকার: রিপোর্ট

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ-এর আওতায় চিনের পরিকাঠামো উন্নয়ন দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডরগুলিতে যোগাযোগ…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top