News Flash

  • Home
  • বিদেশ
  • চিনের বিমানবন্দরে রানওয়েতে পিছলে আগুন ধরল বিমানে, আহত কমপক্ষে ২৫ জন
Image

চিনের বিমানবন্দরে রানওয়েতে পিছলে আগুন ধরল বিমানে, আহত কমপক্ষে ২৫ জন

বেজিং, ১২ মে (হি.স.): যাত্রী নিয়ে আকাশে ওড়ার আগেই রানওয়েতে পিছলে গেল তিব্বতী বিমান সংস্থার একটি বিমান। প্রায় সঙ্গেসঙ্গেই বিমানটিতে আগুনও ধরে যায়। ওই বিমানে ১১৩ জন যাত্রী ও ৯ জন ক্রু সদস্য ছিলেন, প্রত্যেকেই প্রাণে বেঁচে গিয়েছেন। তাঁদের মধ্যে ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিম চিনের চংকিং আন্তর্জাতিক বিমানবন্দরে। দুর্ঘটনাগ্রস্ত বিমানটি একটি তিব্বতী বিমান সংস্থার।

বৃহস্পতিবার সকালে ১১৩ জন যাত্রীকে ওড়ার চেষ্টা করে বিমানটি। রানওয়ে ধরে ছোটার সময় হঠাৎ পিছলে যায় বিমানের চাকা। তাতেই প্রবল গতিতে এগোতে থাকা বিমানটি রানওয়ে ছাড়িয়ে অনেকটা এগিয়ে যায়। যাত্রী নিয়ে শেষপর্যন্ত আর উড়তে পারেনি বিমানটি। রানওয়েতেই বিমানটিতে আগুন লেগে যায়। বিমানের সামনে দিকে আগুন লাগে। তারপর তা ধীরে ধীরে ছড়িয়ে পড়তে থাকে বিমানটির পিছন দিকেও। চিনের ওই বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের প্রত্যেককেই নিরাপদে বিমান থেকে বের করে আনা গিয়েছে। সামান্য আঘাত পেয়েছেন ২৫ জন জন। তবে এর বেশি কোনওরকম ক্ষতি হয়নি যাত্রীদের।

Releated Posts

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top