News Flash

  • Home
  • খেলা
  • Football : প্রস্তুতি ম্যাচে স্টিমাচের দলকে হারিয়ে দিল এটিকে মোহনবাগান
Image

Football : প্রস্তুতি ম্যাচে স্টিমাচের দলকে হারিয়ে দিল এটিকে মোহনবাগান

লকাতা, ১১ মে (হি.স.) : এশিয়ান কাপের প্রস্তুতির জন্য বুধবার এটিকে মোহনবাগানের বিরুদ্ধে নেমেছিল ইগর স্টিমাচের ভারতের জাতীয় দল। এটিকে মোহনবাগান প্রস্তুতি ম্যাচ জিতল ২-১ গোলে। সবুজ-মেরুন শিবিরের হয়ে গোল করেছেন লিস্টন কোলাসো আর কিয়ান নাসিরি। ভারতীয় দলের হয়ে একটি গোল করেন সুনীল ছেত্রী। ২০২৩ এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের খেলাগুলি হবে কলকাতায়। সেই দিকে লক্ষ্য রেখে কোচ ইগর স্টিমাচ মনে করেন, বেশ কয়েকটি ম্যাচ খেলার প্রয়োজন রয়েছে।

ভারতীয় দল এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের প্রস্তুতি শুরু করে দিয়েছে। আর এটিকে মোহনবাগান প্রস্তুতি সারছে এএফসি কাপের গ্রুপ পর্বের জন্য। গ্রুপে ফেরান্দোর দলের প্রথম ম্যাচ ১৮ মে। প্রতিপক্ষ গোকুলাম। তাই মোহনবাগান কোচও প্রস্তুতি ম্যাচ খেলার উপরে জোর দিয়েছেন।


সন্তোষ ট্রফির রানার্স বাংলা দলের কাছে হার মেনেছিল এটিকে মোহনবাগান। এদিন সুনীল ছেত্রীদের হারালেন জনি কাউকো, রয় কৃষ্ণরা। এএফসি কাপে এটিকে মোহনবাগানের গ্রুপে বসুন্ধরা ছাড়া রয়েছে বসুন্ধরা কিংস, মাজিয়া।

Releated Posts

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026

শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…

ByByNews Desk Jun 11, 2026

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top