News Flash

  • Home
  • বিদেশ
  • Padma Bridge : সব সংশয়ের অবসান, জুন মাসেই চালু হচ্ছে পদ্মা সেতু
Image

Padma Bridge : সব সংশয়ের অবসান, জুন মাসেই চালু হচ্ছে পদ্মা সেতু

ঢাকা, ১১ মে (হি. স.) : ইউক্রেন-রুশ যুদ্ধের জেরে পদ্মা সেতুর নির্মাণকার্যের অগ্রগতি কিছুটা শ্লথ হয়ে পড়েছে। ফলে জুন মাসে সেতু দিয়ে আদৌ যান চলাচল শুরু করা যাবে কিনা, তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। কিন্তু সব সংশয়ের অবসান ঘটিয়ে আগামী জুন মাসের শেষের দিকে পদ্মা সেতুর উদ্বোধন করা হবে বলে জানিয়ে দিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার বিকালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালন সমিতির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে ধোঁয়াশার কোনও কারণ নেই। প্রধানমন্ত্রী সময় দিলে আগামী জুন মাসের শেষেই পদ্মা সেতু উদ্বোধন করা হবে। ইতিমধ্যেই সেতুর ৯৮ ভাগ কাজ সম্পূর্ণ হয়েছে। সেতুর কার্পেটিংয়ের কাজ ৯১ ভাগ শেষ হয়েছে। বাকি কাজও জুনের প্রথম দিকে শেষ হয়ে যাবে।’ দেশের যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে আমূল পরিবর্তন আনা সেতুর নামকরণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে করার দাবি তুলেছেন আওয়ামী লীগ নেতারা। এ প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতুর নাম ‘শেখ হাসিনা পদ্মা সেতু’ করার প্রস্তাব পেয়েছি। তা প্রধানমন্ত্রীকে জানানোও হয়েছে। যদিও তিনি রাজি হচ্ছেন না।’

Releated Posts

পশ্চিম এশিয়ায় জাহাজে হামলা নিয়ে আমেরিকার কাছে কড়া প্রতিবাদ ভারতের, উদ্বেগ প্রকাশ বিদেশ মন্ত্রকের

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): গত কয়েক দিনে পশ্চিম এশিয়ায় ভারতীয় নাবিকদের বহনকারী একাধিক জাহাজে হামলার ঘটনায় আমেরিকার কাছে…

ByByNews Desk Jun 11, 2026

বাংলাদেশে হাম প্রাদুর্ভাব: মৃতের সংখ্যা বেড়ে ৬৪২, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৩ শিশুর

ঢাকা, ১১ জুন (আইএএনএস): বাংলাদেশে হামের প্রকোপ ক্রমশ উদ্বেগজনক আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় হাম-সদৃশ উপসর্গে আরও…

ByByNews Desk Jun 11, 2026

মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ড্রোন হামলা, হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা তেহরানের

তেহরান, ১১ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ায় উত্তেজনা আরও তীব্র হয়ে উঠল। বৃহস্পতিবার সকালে বাহরিনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর মার্কিন…

ByByNews Desk Jun 11, 2026

মেঘালয় সীমান্তের ‘নো-ম্যানস ল্যান্ডে’ আটকে বাংলাদেশি নাগরিক, বিএসএফ-বিজিবি অচলাবস্থা জারি

শিলং, ১১ জুন (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম গারো হিলস জেলায় ‘নো-ম্যানস ল্যান্ড’-এ আটকে রয়েছেন এক বাংলাদেশি হিন্দু…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top