News Flash

  • Home
  • খেলা
  • Chess : বিশাখাপত্তনমে অনূর্ধ্ব-‌৮ জাতীয় দাবা, অপরাজিত আরাধ্যা সাফল্যের লক্ষ্যে
Image

Chess : বিশাখাপত্তনমে অনূর্ধ্ব-‌৮ জাতীয় দাবা, অপরাজিত আরাধ্যা সাফল্যের লক্ষ্যে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ মে।। দুরন্ত গতিতে এগিয়ে চলছে মেট্রিক্স চেস আকাদেমির দাবাড়ু আরাধ্যা দাস। জাতীয় অনূর্ধ্ব-‌৮ দাবা প্রতিযোগিতায়। বিশাখাপত্তনমের ভাইজাখে সোমবার থেকে শুরু হয়েছিলো আসর। বুধবার তৃতীয় দিনে হয় পঞ্চম এবং ষষ্ঠ রাউন্ডের খেলা। বালিকা বিভাগে তৃতীয় বাছাই আরাধ্যা দাস এদিন সকালে পঞ্চম রাউন্ডে তামিলনাড়ুর দ্বাপতারশিরি রবি গনেশের বিরুদ্ধে জয় পাওয়ার পর বিকেলে ষষ্ঠ রাউন্ডে দুর্দান্ত খেলে কর্ণাটকের লিয়া আর জোশেফের সঙ্গে পয়েন্ট ভাগ করে। ৬ রাউন্ড শেষে আরাধ্যার পয়েন্ট ৫।

আজ সকালে সপ্তম রাউন্ডে ১ নম্বর বোর্ডে সদ্য জম্মুতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-‌১০ বালিকাদের দাবা প্রতিযোগিতায় ভারত সেরার সম্মান পাওয়া কর্ণাটকের ছার্বি এ-‌র বিরুদ্ধে খেলবে আরাধ্যা। ওই ম্যাচে জয় পেলেই ভারত সেরার দিকে এগিয়ে যাবে ত্রিপুরার আরাধ্যা। এদিকে বালক বিভাগে মেট্রিক্স চেস আকাদেমির দাবাড়ু তথা রাজ্য সেরা রোদ্র মজুমদার সকালে তেলেঙ্গানার আয়ানরাজ কাঠি পিল্লের বিরুদ্ধে পয়েন্ট ভাগ করার পর বিকেলে কেরলের দেবনারায়ন নিখিলকে অনেকটা অনায়াসেই পরাজিত করে। ছয় রাউন্ড শেষে রোদ্র-‌র পয়েন্ট সাড়ে ৩।

Releated Posts

ভারত-ইংল্যান্ড ম্যাচের সম্প্রচারে ডিউরেক্সের বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন কীর্তি আজাদের, জবাব চাইলেন বিসিসিআই-এর কাছে

নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচের সরাসরি সম্প্রচারের সময় ডিউরেক্সের একটি প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত বিজ্ঞাপন দেখানো…

ByByNews Desk Jul 5, 2026

নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও

কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…

ByBySandeep Biswas Jul 3, 2026

কলকাতা ডার্বি দিয়ে শুরু হচ্ছে ১৩৫তম ডুরান্ড কাপ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল

কলকাতা, ৩ জুলাই (আইএএনএস) : এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা ১৩৫তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ শুরু হচ্ছে আগামী ২৫…

ByBySandeep Biswas Jul 3, 2026

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে শুভেচ্ছা মানসুখ মাণ্ডব্য ও জয় শাহর, ক্রীড়া সাংবাদিকদের অবদানকে কুর্নিশ

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে ক্রীড়া সাংবাদিকদের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মানসুখ…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top