News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Attack : বনকর্মীদের উপর হামলার ঘটনায় পুলিশের জালে তিন অভিযুক্ত
Image

Attack : বনকর্মীদের উপর হামলার ঘটনায় পুলিশের জালে তিন অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মে৷৷ তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানার ৩৬ মাইল কাঠ পাচারকরীদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে শনিবার রাতে আক্রান্ত হয়েছিলেন ৩ বনকর্মী৷ এ ব্যাপারে বনদপ্তর এর তরফ থেকে অভিযুক্তদের নাম উল্লেখ করে থানায় সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছিল৷ মামলা গ্রহণ করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে৷ অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে৷ ইতিমধ্যেই পুলিশ তিনজন অভিযুক্তকে জালে তুলতে সক্ষম হয়েছে৷ যে তিন জনকে আটক করা হয়েছে তারা হল অলেন দেববর্মা, গৌতম দেববর্মা এবং সঞ্জীব দেববর্মা৷ তাদেরকে তেলিয়ামুড়া থানার হেফাজতে রাখা হয়েছে৷

পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে৷ তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে৷ উল্লেখ্য সংরক্ষিত বনাঞ্চল ধবংস করে বনদস্যুরা গাছ কেটে গাছের লগ এবং কাঠ পাচার অব্যাহত রেখেছে৷ বনদপ্তর এর অফিসার এবং কর্মীরা বনজ সম্পদ রক্ষার জন্য গত বেশ কিছুদিন ধরেই ব্যাপক তৎপরতা শুরু করেছেন৷ বনদপ্তর এর তৎপরতার ফলে বিপাকে পড়েছে বনদস্যুরা৷ সে কারণেই বন দপ্তরের কর্মীদের ওপর হামলা সংগঠিত করেছে তারা৷

বনদপ্তর সূত্রে জানানো হয়েছে এভাবে হামলা চালিয়ে বনদপ্তরের কাজকর্ম স্তব্ধ করা যাবে না৷ বনজ সম্পদ রক্ষা করার জন্য বনদস্যুদের বিরুদ্ধে আরও কঠোর মনোভাব গ্রহণ করা হবে বলে বনদপ্তর সূত্রে জানানো হয়েছে৷ এ ব্যাপারে দপ্তর এর তরফ থেকে স্থানীয় জনগণের সার্বিক সহযোগিতা চাওয়া হয়েছে৷

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top