News Flash

  • Home
  • বিদেশ
  • Earthquake : তাইওয়ানে ৬.৩ তীব্রতার ভূমিকম্প, কেঁপে উঠল তাইপেই-সহ দেশের বিভিন্ন প্রান্ত
Image

Earthquake : তাইওয়ানে ৬.৩ তীব্রতার ভূমিকম্প, কেঁপে উঠল তাইপেই-সহ দেশের বিভিন্ন প্রান্ত

তাইপেই, ৯ মে (হি.স.): জোরালো তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল পূর্বাঞ্চলীয় তাইওয়ানের উপকূল। সোমবার দুপুর ২.৩০ মিনিটের (স্থানীয় সময়) ঠিক আগে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৩। ভূমিকম্পের তীব্রতায় তাইওয়ানের রাজধানী তাইপেই-তে বহুতল কেঁপে ওঠে। মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ২৭ কিলোমিটার (১৭ মাইল) গভীরতায়, ওকিনাওয়ার ইয়োনাকুনি দ্বীপের প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, তাইওয়ান থেকে খুব বেশি দূরে নয়, ভূমিকম্প অনুভূত হয়।

জোরালো তীব্রতার ভূকম্পন সত্ত্বেও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। নিউ তাইপেই সিটির মেয়র হাউ ইউ-ই ফেসবুকে পোস্ট করেছেন, “আশা করছি সবাই সুস্থ আছেন।….আফটারশক অনুভূত হতে পারে, সবাই সাবধান ও সতর্ক থাকুন।” তাইওয়ানে অনুভূত হওয়া ভূমিকম্প টের পাওয়া যায় জাপানেও। জাপানেও তীব্রতা যথেষ্ট ছিল।

Releated Posts

অতিরিক্ত ভিড় ও আইনি জটিলতায় সংকটে বাংলাদেশের শিশু উন্নয়ন কেন্দ্রগুলি, ঝুঁকিতে অপ্রাপ্তবয়স্করা: রিপোর্ট

ঢাকা, ১ আগস্ট (আইএএনএস): অতিরিক্ত ভিড়, দীর্ঘসূত্রিতার বিচারপ্রক্রিয়া এবং পরিকাঠামোগত ঘাটতির কারণে বাংলাদেশের শিশু উন্নয়ন কেন্দ্রগুলি (চাইল্ড ডেভেলপমেন্ট…

ByByNews Desk Aug 2, 2026

ভারতের আর্থিক সহায়তায় নেপালে আরও একটি স্কুল ভবন নির্মাণ শুরু

কাঠমান্ডু, ১ অগস্ট (আইএএনএস): ভারতের আর্থিক সহায়তায় নেপালের লুম্বিনী প্রদেশের বাঁকে জেলার খাজুরা গ্রামীণ পৌরসভায় একটি নতুন স্কুল…

ByByNews Desk Aug 1, 2026

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তানজানিয়াকে ৮.৪ লক্ষ ডলারের অনুদান দিচ্ছে ভারত

রাষ্ট্রপুঞ্জ, ১ আগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির বিরুদ্ধে আর্থিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে তানজানিয়াকে ৮ লক্ষ ৪০ হাজার…

ByByNews Desk Aug 1, 2026

রুশ সেনা থেকে মুক্তি পেয়েছেন ১৩৯ ভারতীয়, বাকি নাগরিকদের ফিরিয়ে আনতে প্রচেষ্টা চলছে: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): রুশ সেনাবাহিনীতে যুক্ত থাকা ১৩৯ জন ভারতীয় নাগরিককে ইতিমধ্যেই মুক্ত করা হয়েছে এবং এখনও…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top