News Flash

  • Home
  • দিনের খবর
  • বিধানসভায় খলিস্তানি পতাকা, হিমাচল রাজ্যের সীমান্ত সিল
Image

বিধানসভায় খলিস্তানি পতাকা, হিমাচল রাজ্যের সীমান্ত সিল

সিমলা, ৯ মে (হি.স.) : হিমাচলের বিধানসভার গেটে খলিস্তানি পতাকা টাঙানোর ঘটনায় এবার হিমাচল রাজ্যের সীমান্ত সিল করার পাশাপাশি হাই অ্যালার্ট জারি করল হিমাচল সরকার। হিমাচলের রাজ্য সীমান্ত রবিবার রাত থেকে হিমাচল পুলিশ সিল করে দিয়েছে এবং প্রতিটি দর্শনার্থীর জন্য কঠোর চেকিং করা হচ্ছে। হিমাচল পুলিশের তরফে জানানো হয়েছে, কোনও সন্দেহ বা আপত্তিজনক উপাদান নিয়ে হিমাচল সীমান্তে ঢুকতে না পারে সেজন্য সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

এই ঘটনার পর হিমাচল প্রদেশ পুলিশ একটি এসআইটি গঠন করেছে। পুলিশ রাজ্যে জায়গায় জায়গায় ঘুরে বেড়াচ্ছে যাতে কোনও সন্দেহজনক কার্যকলাপ অবিলম্বে সনাক্ত করা যায়। এছাড়া হোটেলগুলোতেও নজরদারি করা হচ্ছে।
এদিকে মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর খলিস্তানি পতাকা টাঙানোর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। ওই ঘটনায় নিষিদ্ধ একটি শিখ সংগঠনের হাত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। শিখ ফর জাস্টিস নামে ওই সংগঠনের নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুনের বিরুদ্ধে তাই বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে। ভারত বিরোধী নানা কার্যকলাপের অভিযোগে ২০১৯ সালে তাঁর সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে দিল্লি।

Releated Posts

সিএএ-র আওতায় নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়া শীঘ্রই সম্পন্ন হবে: অমিত শাহ

কলকাতা, ৬ জুলাই (আইএএনএস) : প্রতিবেশী দেশগুলিতে ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে আশ্রয় নেওয়া প্রকৃত…

ByBySandeep Biswas Jul 6, 2026

বারুইপুরে নাবালিকা ধর্ষণ-খুন: মূল অভিযুক্ত গ্রেফতার, দোষীদের মৃত্যুদণ্ড নিশ্চিত করার আশ্বাস মুখ্যমন্ত্রীর

কলকাতা, ৬ জুলাই (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ১২ বছরের এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্তকে…

ByByNews Desk Jul 6, 2026

আরজি কর কাণ্ড: অভিযুক্ত তিন আইপিএস আধিকারিকের সাসপেনশন আরও ১২০ দিন বাড়ল

কলকাতা, ৬ জুলাই (আইএএনএস): কলকাতার সরকারি আর.জি. কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল-এ ২০২৪ সালের আগস্টে নারী চিকিৎসককে ধর্ষণ…

ByByNews Desk Jul 6, 2026

দাতিয়া বিধানসভা উপনির্বাচন ৩০ জুলাই, মনোনয়ন জমার শেষ দিন ১৩ জুলাই

দাতিয়া (মধ্যপ্রদেশ), ৬ জুলাই (আইএএনএস): ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) সোমবার মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের সূচি ঘোষণা করেছে।…

ByByNews Desk Jul 6, 2026
Scroll to Top