News Flash

  • Home
  • দিনের খবর
  • জামাইকা যাচ্ছেন রাষ্ট্রপতি, সফরের প্রস্তুতি নিয়ে কামিনা স্মিথের সঙ্গে কথা জয়শঙ্করের
Image

জামাইকা যাচ্ছেন রাষ্ট্রপতি, সফরের প্রস্তুতি নিয়ে কামিনা স্মিথের সঙ্গে কথা জয়শঙ্করের

নয়াদিল্লি, ৯ মে (হি. স.) : দ্বীপ রাষ্ট্র জামাইকা সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের জামাইকা সফরের প্রস্তুতি নিয়ে সোমবার সেদেশের বিদেশমন্ত্রী কামিনা জে স্মিথের সঙ্গে কথা বলেছেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। কমনওয়েলথের মহাসচিব পদে তাঁর প্রার্থীপদকে ভারত সমর্থন করেছে বলেও এস জয়শঙ্কর জানিয়েছেন।

আগামী ১৫ থেকে ২১ মে জামাইকা, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এই প্রথম এই দ্বীপরাষ্ট্রে যাচ্ছেন ভারতের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির জামাইকা সফরের প্রস্তুতি নিয়ে সোমবার সেদেশের বিদেশমন্ত্রী কামিনা জে স্মিথের সঙ্গে কথা বলেছেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। টুইট করে জয়শঙ্কর জানিয়েছেন, “জামাইকার বিদেশমন্ত্রী কামিনা জে স্মিথের সঙ্গে দারুণ কথা হয়েছে। ভারতের রাষ্ট্রপতির ঐতিহাসিক সফরের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়েছে।” কমনওয়েলথের মহাসচিব পদে তাঁর প্রার্থীপদকে ভারত সমর্থন করেছে বলেও এস জয়শঙ্কর জানিয়েছেন।

Releated Posts

মধ্যপ্রদেশে চাঞ্চল্য: স্ত্রী ও দুই ছেলেকে কুঠার দিয়ে খুনের অভিযোগ, পরে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

মোরেনা, ২৭ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের মোরেনা জেলায় এক ব্যক্তি তাঁর স্ত্রী ও দুই নাবালক ছেলেকে কুঠার দিয়ে কুপিয়ে…

ByByNews Desk Jun 27, 2026

তারাতলা গুদামঘর বিপর্যয়: মৃতের সংখ্যা বেড়ে ১৬, তৃতীয় দিনেও চলছে উদ্ধারকাজ

কলকাতা, ২৭ জুন (আইএএনএস): কলকাতার উপকণ্ঠে তারাতলায় নির্মীয়মাণ একটি গুদামঘরের ছাদ ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৬-তে পৌঁছেছে। শনিবার…

ByByNews Desk Jun 27, 2026

ভিড়ার গণধর্ষণকাণ্ড: তিন অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু

ভিড়ার, ২৭ জুন (আইএএনএস): মহারাষ্ট্রের ভিড়ার ওয়েস্টের ডোঙ্গারপাড়া এলাকায় ৪০ বছর বয়সী এক নারীকে গণধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ সামনে…

ByByNews Desk Jun 27, 2026

জোরপূর্বক ধর্মান্তর ও ‘লাভ জিহাদ’ রুখতে কড়া আইন আনবে পশ্চিমবঙ্গ সরকার: মুখ্যমন্ত্রী

কলকাতা, ২৬ জুন (আইএএনএস) : পশ্চিমবঙ্গে জোরপূর্বক ধর্মান্তর, ‘লাভ জিহাদ’ এবং ‘ল্যান্ড জিহাদ’ রোধে শীঘ্রই কঠোর আইন আনা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top