News Flash

  • Home
  • দেশ
  • Arrested: দাউদ-সহযোগীদের খোঁজে মুম্বইয়ের বহু ঠিকানায় এনআইএ অভিযান, আটক সেলিম ফ্রুট
Image

Arrested: দাউদ-সহযোগীদের খোঁজে মুম্বইয়ের বহু ঠিকানায় এনআইএ অভিযান, আটক সেলিম ফ্রুট

মুম্বই, ৯ মে (হি.স.): গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের সহযোগীদের বিরুদ্ধে মুম্বইয়ের বিভিন্ন স্থানে অভিযান চালাল জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। জাতীয় তদন্তকারী সংস্থার অভিযানে বেশ কয়েকজন হাওয়ালা অপারেটরের জায়গায় তল্লাশি চালানো হয়েছে। মুম্বইয়ের গোরেগাঁও, বোরিভালি, সান্তাক্রুজ, মুম্বরা, ভেন্ডি বাজার, বান্দ্রা, কুরলা ও মাহিম প্রভৃতি জায়গায় দাউদ ইব্রাহিমের সহযোগীদের খোঁজে সোমবার তল্লাশি চালিয়েছে এনআইএ।

এনআইএ সূত্রের খবর, এদিনের অভিযানের মুম্বইয়ের বাড়ি থেকে আটক করা হয়েছে দাউদ ইব্রাহিম ঘনিষ্ঠ সেলিম ফ্রুটকে। তার বাড়ি থেকে বিনাশ কিছু গুরুত্বপূর্ণ নথি ব্যাজেয়াপ্ত করা হয়েছে। প্রসঙ্গত, দাউদের হাওয়ালা নেটওয়ার্ক ও সম্পত্তির লেনদেন খতিয়ে দেখা শুরু করেছে ইডি। এর আগে ১৫ ফেব্রুয়ারি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা মুম্বই এবং পার্শ্ববর্তী এলাকায় অভিযান চালিয়েছিল। দাউদের বোন হসিনা পারকরের বাড়িতেও হানা দেন তদন্তকারীরা। হসিনা মারা গেলেও তার ঘনিষ্ঠ অনেকের সঙ্গেই মারাঠা রাজনীতিকের লেনদেন আছে বলে জানা গিয়েছে। এদিকে আর্থিক জালিয়াতি কাণ্ডে দাউদ ইব্রাহিমের ভাই ইকবাল কাসকারকে হেফাজতে নিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top