News Flash

  • Home
  • দিনের খবর
  • Protest: উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে রুখে দাঁড়াল শাহিন বাগ, বিক্ষোভ-প্রতিবাদে উত্তাল পরিস্থিতি
Image

Protest: উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে রুখে দাঁড়াল শাহিন বাগ, বিক্ষোভ-প্রতিবাদে উত্তাল পরিস্থিতি

নয়াদিল্লি, ৯ মে (হি.স.): অবৈধ উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে রুখে দাঁড়াল শাহিন বাগ। শাহিন বাগের স্থানীয় মানুষজনদের বিক্ষোভ-প্রতিবাদে উত্তাল হয়ে উঠল পরিস্থিতি। উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে সোমবারও চলতে থাকে বিক্ষোভ ও প্রতিবাদ। এদিন সকালে রাস্তায় বসে বিক্ষোভ দেখান শাহিন বাগ এলাকাযর বাসিন্দারা,উচ্ছেদ অভিযানের জন্য আনা বুলডোজার রুখে দেন তাঁরা।

পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। এলাকায় মোতায়েন রয়েছে প্রচুর সংখ্যক পুলিশ বাহিনী। এদিন উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে স্থানীয়দের প্রতিবাদে অংশ নেন আম আদমি পার্টির বিধায়ক আমানাতুল্লাহ খান। আপ বিধায়ক আমানাতুল্লাহ খান বলেছেন, “আমার অনুরোধে জনগণ ইতিমধ্যেই অবৈধ দখল সরিয়ে নিয়েছে। পুলিশের উপস্থিতিতে এখানকার একটি মসজিদের বাইরের ‘ওয়াজু খানা’ ও টয়লেট সরিয়ে ফেলা হয়েছে। যখন কোনও অবৈধ দখল নেই, তারা এখানে এসেছে কেন? শুধু রাজনীতি করার জন্য?”

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top