News Flash

  • Home
  • দেশ
  • BJP : নির্বাচনোত্তর হিংসার বর্ষপূর্তিতে বিজেপির ধিক্কার মিছিল বড়জোড়া শিল্পাঞ্চলে
Image

BJP : নির্বাচনোত্তর হিংসার বর্ষপূর্তিতে বিজেপির ধিক্কার মিছিল বড়জোড়া শিল্পাঞ্চলে

বাঁকুড়া, ৮ মে (হি . স.) : পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসার বর্ষপূর্তি ও পশ্চিমবঙ্গে গণতন্ত্র রক্ষার জন্য সংকল্প যাত্রায় বাঁকুড়ার বড়জোড়া শিল্পাঞ্চলে ধিক্কার মিছিলের আয়োজন করে বিজেপি। রবিবার সকালে প্রতিবাদ মিছিলটি শুরু হয় বড়জোড়া ব্লক মোড় থেকে।

মিছিলে নেতৃত্ব দেন বড়জোড়া মন্ডল সভাপতি গোবিন্দ ঘোষ ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার সম্পাদক সোমনাথ কর । উপস্থিত ছিলেন দলের প্রাক্তন জেলা সভাপতি সুজিত অগস্থি, মন্ডল-২ ও ৩ এর সভাপতি গৌতম মন্ডল এবং বাপি গরাই। এদিন শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকা পরিক্রমা করে মিছিল শেষ হয় বিডিও অফিস এলাকাতেই। সুজিত অগস্থি বলেন, গত এক বছর ধরে গোটা রাজ্যে যে হিংসার বাতাবরণ তৈরি হয়েছে তা উত্তরোত্তর বেড়েই চলেছে। রাজ্যে আইনের শাসন নেই, গণতন্ত্র ভূলুণ্ঠিত। তাই রাজ্যে গণতন্ত্র ফেরানোর লক্ষ্যেই আমাদের প্রতিবাদ মিছিল। বড়জোড়ার মন্ডল সভাপতি গোবিন্দ ঘোষ বলেন, রাজ্য জুড়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হত্যালীলা চালিয়ে আসছে নির্বিচারে। নির্বাচনের পর থেকে এই সংখ্যাটা আরো বেড়েছে। আমাদের বড়জোড়া এলাকাতেই তৃণমূলের সন্ত্রাসে বহু বিজেপি কর্মী তাদের পরিবার নিয়ে বাড়ি ছাড়া ছিলেন. এখনও অনেকেই ফিরতে পারছেন না। তারই বর্ষপূর্তিতে আমাদের এই ধিক্কার দিবস পালন। এবিষয়ে বড়জোড়ার বিধায়ক অলক মুখার্জির কটাক্ষ, নতুন শব্দবন্ধ ‘হিংসার বর্ষপূর্তি’! তা বর্ষপূর্তিতে বিজেপি তো আনন্দ উৎসব করছে। তাই মানুষ ওদের দেখেই বুঝে গেছেন এরাজ্যে হিংসা নয় শান্তির পরিবেশ বিরাজ করছে ।

Releated Posts

অযোধ্যা রামমন্দিরে অনুদান তছরুপ বিতর্ক: চম্পত রাইয়ের পদত্যাগ গ্রহণ, অন্তর্বর্তী প্রধান হিসেবে কৃষ্ণ মোহনের নিয়োগ; সব ধর্মীয় নিদর্শন নিরাপদ বলে ট্রাস্টের দাবি

অযোধ্যা, ৬ জুলাই (আইএএনএস) : অনুদান তছরুপের অভিযোগকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের জেরে অনুষ্ঠিত দীর্ঘ বৈঠকে শ্রী রাম…

ByBySandeep Biswas Jul 6, 2026

নিতিন নবীনের সরল জীবনযাপনের প্রশংসায় প্রধানমন্ত্রী, বিরোধীদের কটাক্ষ ঘিরে রাজনৈতিক তরজা তীব্র

নয়াদিল্লি, ৬ জুলাই (আইএএনএস): বিরোধীদের কটাক্ষ এবং তা ঘিরে রাজনৈতিক বাকযুদ্ধের মধ্যেই নরেন্দ্র মোদী বিজেপির জাতীয় সভাপতি নিতিন…

ByByNews Desk Jul 6, 2026

জয়পুরের সুমেল গ্রামে ‘সহকার বন’ প্রকল্পের সূচনা অমিত শাহের, সমবায় খাতের উন্নয়নে প্রতিশ্রুতির কথা জানালেন ভজনলাল শর্মা

জয়পুর, ৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ সোমবার নয়াদিল্লির ভারত মণ্ডপমে সমবায় মন্ত্রকের পঞ্চম প্রতিষ্ঠা…

ByByNews Desk Jul 6, 2026

পশ্চিমবঙ্গের তিন রাজ্যসভা আসনে ২৪ জুলাই উপনির্বাচন, ফল প্রকাশও সেদিনই

কলকাতা, ৬ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের শূন্য হওয়া তিনটি রাজ্যসভা আসনের উপনির্বাচন আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হবে। ভোটগণনা ও…

ByByNews Desk Jul 6, 2026
Scroll to Top