News Flash

  • Home
  • খেলা
  • Hockey : হকি ইন্ডিয়া জাতীয় সাব-জুনিয়র মহিলা টুর্নামেন্টের জন্য ত্রিপুরা দল
Image

Hockey : হকি ইন্ডিয়া জাতীয় সাব-জুনিয়র মহিলা টুর্নামেন্টের জন্য ত্রিপুরা দল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ মে।। রাজ্য দল ঘোষিত। জাতীয় হকি চ্যাম্পিয়নশিপের জন্য। ১২তম হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে ১১মে থেকে। ১২ দিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে ২২ মে পর্যন্ত। খেলা হবে গৌহাটিতে। এতে অংশ নেওয়ার জন্য ত্রিপুরা দলের নির্বাচিত খেলোয়ারদের নাম ঘোষণা করা হয়েছে। হকি ত্রিপুরার পক্ষ থেকে নির্বাচক কমিটির চেয়ারম্যান জয়ন্ত ভৌমিক রাজ্য দলের হকি খেলোয়াড়দের নামের তালিকা ঘোষণা করেছেন। রাজ্য দলকে নেতৃত্ব দেবে তুয়া ভট্টাচার্য।

গোলরক্ষকের ভূমিকায় থাকবে অনন্যা সূত্রধর ও তানিয়া মজুমদার। এছাড়া, অন্যান্য খেলোয়াড়রা হলো অনামিকা দত্ত, বিউটি সূত্রধর, বিজয়া শীল, দেবস্মিতা দেবনাথ, জয়া শীল, প্রিয়াঙ্কা গিরি, নোবালী পাল, আশা দাস, বিপাশা বিশ্বাস, চন্দনা সূত্রধর, মনিকা বিশ্বাস, জুয়েল দাস, প্রিয়াংকা বিশ্বাস, পূজা দেবনাথ এবং রুম্পা দাস। রাজ্য দলের কোচ তপা বিশ্বাস এবং ম্যানেজার দিলীপ দাস। ইতিমধ্যেই রাজ্য দল জাতীয় আসরে অংশ নেওয়ার জন্য আগরতলা থেকে রওনা হবে হকি ত্রিপুরার পক্ষ থেকে জানানো হয়েছে। 

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top