News Flash

  • Home
  • দিনের খবর
  • খুব শীঘ্রই শুরু হবে রামমন্দিরের গর্ভগৃহ নির্মাণের কাজ : চম্পত রায়
Image

খুব শীঘ্রই শুরু হবে রামমন্দিরের গর্ভগৃহ নির্মাণের কাজ : চম্পত রায়

অযোধ্যা, ৭ মে (হি. স.) : খুব শীঘ্রই শুরু হবে রামমন্দিরের গর্ভগৃহ নির্মাণের কাজ। শনিবার অযোধ্যায় শ্রী রামজন্মভূমি মন্দির নির্মাণ স্থল রামকোটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রের সাধারণ সম্পাদক চম্পত রায় বলেছেন, রামমন্দির নির্মাণের একটি ঐতিহাসিক কাজ চলছে। ভবিষ্যৎ প্রজন্ম এটিকে দেশ গড়ার নাম দেবে। শীঘ্রই গর্ভগৃহ নির্মাণের কাজ সম্পন্ন হবে। রাজস্থানের ভরতপুর জেলার বংশী পাহাড়পুর এলাকার হালকা গোলাপি বেলে পাথর খোদাই করে পাথর বসানোর কাজ শুরু হবে।

চম্পত রায় আরও জানিয়েছেন, সম্পূর্ণ মন্দিরে প্রায় ৪.৭০ লক্ষ ঘনফুট লাল পাথর খোদাই করা হবে। গর্ভগৃহে মাকড়ানার সাদা মার্বেল পাথর লাগানো হবে, সেই কাজও চলছে। এই পাথরগুলি শীঘ্রই অযোধ্যায় এসে পৌঁছবে। মন্দির নির্মাণস্থলে উপস্থিত থেকে সাধারণ সম্পাদক চম্পত রায় আরও বলেছেন, মন্দিরের নির্মাণের সামগ্রিক কাজ দ্রুততার সঙ্গে চলছে।

Releated Posts

৪ মে ফলাফল, বামেদের অস্তিত্বের লড়াইয়ে বড় পরীক্ষা

নয়াদিল্লি, ২ মে (আইএএনএস): উচ্চ ভোল্টেজ বিধানসভা নির্বাচনের পর ৪ মে ঘোষিত হতে চলা জনমত বামপন্থী দলগুলির জন্য…

ByByNews Desk May 2, 2026

রিয়েল-টাইম বিপর্যয় সতর্কতায় ‘সেল ব্রডকাস্ট অ্যালার্ট সিস্টেম’ চালু করল কেন্দ্র

নয়াদিল্লি, ২ মে (আইএএনএস): প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে দ্রুত সতর্কতা পৌঁছে দিতে কেন্দ্র সরকার ‘সেল ব্রডকাস্ট অ্যালার্ট…

ByByNews Desk May 2, 2026

বেঙ্গলে গণনা কর্মী নিয়ে তৃণমূলের আবেদন খারিজে সুপ্রিম কোর্ট — বিজেপির স্বাগত

কলকাতা, ২ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গে ভোট গণনা কর্মী নিয়োগ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট-এর হস্তক্ষেপে অস্বীকৃতিকে স্বাগত জানাল বিজেপি।…

ByByNews Desk May 2, 2026

উত্তরপ্রদেশে স্কুল পড়ুয়াদের দিয়ে জোর করে শ্রম করানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে তীব্র ক্ষোভ

বাঁদা (উত্তরপ্রদেশ), ২ মে (আইএএনএস): উত্তরপ্রদেশের বাঁদা জেলায় এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে, যেখানে একটি জুনিয়র হাইস্কুলের পড়ুয়াদের…

ByByNews Desk May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top