News Flash

  • Home
  • বিদেশ
  • Arrested: কানাডা থেকে নৌকায় আমেরিকায় ঢোকার চেষ্টা, ধৃত ৬ ভারতীয়
Image

Arrested: কানাডা থেকে নৌকায় আমেরিকায় ঢোকার চেষ্টা, ধৃত ৬ ভারতীয়

অটোয়া, ৬ মে (হি.স.) : জলপথে আমেরিকায় অনুপ্রবেশের চেষ্টা করে ধরা পড়ল ৬ ভারতীয় নাগরিক। স্থানীয় সময় অনুযায়ী, বৃহস্পতিবার নৌকায় চেপে কানাডা থেকে আমেরিকায় ঢোকার চেষ্টা করেন ওই ৬ ভারতীয়। কিন্তু মার্কিন সীমান্তের কাছে পৌঁছতেই হঠাৎ তাঁদের নৌকাটি ডুবে যায়। বরফ ঠান্ডা জলে হাবুডুবু খেতে থাকেন সকলে। সেই সময় নৌকার যাত্রীদের উদ্ধার করে মার্কিন বর্ডার পেট্রোল এজেন্ট। পরে সবাইকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, ধৃত ভারতীয়দের বয়স ১৯ থেকে ২১ বছরের মধ্যে। ভারতীয়দের সঙ্গে মার্কিন পুলিশের হাতে ধরা পড়ে এক মানব পাচারকারী।

ধৃত ৬ ভারতীয়ের বিরুদ্ধে সেদেশের বহিরাগত অনুপ্রবেশ আইন অনুযায়ী মামলা দায়ের করেছে মার্কিন পুলিশ। তারা জানিয়েছে, ধৃতদের সঙ্গে যে পাচারকারী ধরা পড়েছে সে মার্কিন নাগরিক। মানব পাচারের অভিযোগে তার জরিমানা এবং ১০ বছর পর্যন্ত জেল হতে পারে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা মাধ্যমে পুলিশের কাছে খবর ছিল, নৌকায় চেয়ে বেশ কয়েকজন কানাডার ওন্টারিও থেকে আমেরিকায় ঢোকার চেষ্টা করছে। সেই মতো সীমান্তে নিরাপত্তা আরও বাড়িয়ে দেয় মার্কিন পুলিশ।

Releated Posts

ভারত-কানাডার প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদারের উদ্যোগ, সামুদ্রিক সহযোগিতায় জোর

অটোয়া, ২৮ জুলাই (আইএএনএস): ভারত ও কানাডা প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে। দুই দেশের মধ্যে সামুদ্রিক…

ByByNews Desk Jul 28, 2026

বাংলাদেশে ২০২৬ সালের প্রথম ছয় মাসে সংখ্যালঘুদের উপর ২৫৭টি হামলার অভিযোগ, কঠোর আইনি সুরক্ষার দাবি মানবাধিকার সংগঠনের

ঢাকা, ২৮ জুলাই (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা অব্যাহত রয়েছে বলে দাবি করেছে মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান…

ByByNews Desk Jul 28, 2026

এইচপিভি টিকা জরায়ুমুখের ক্যানসার নির্মূলে বড় অস্ত্র, বললেন ভারতীয়-মার্কিন ক্যানসার বিশেষজ্ঞ দত্তাত্রেয়ুডু নোরি

ওয়াশিংটন, ২৮ জুলাই (আইএএনএস): হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকার ব্যাপক প্রয়োগের মাধ্যমে আগামী কয়েক বছরের মধ্যে ভারতে জরায়ুমুখের…

ByByNews Desk Jul 28, 2026

বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ও হামিদের বিরুদ্ধে অভিযোগ জমা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

ঢাকা, ২৭ জুলাই (আইএএনএস): বাংলাদেশে পদত্যাগের মাত্র দু’দিনের মধ্যেই প্রাক্তন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি)…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top