News Flash

  • Home
  • বিদেশ
  • Rescue Operation: মধ্য চিনে বাণিজ্যিক ও আবাসিক বহুতল ভেঙে মৃত্যু বেড়ে ৫৩, সমাপ্ত উদ্ধারকাজ
Image

Rescue Operation: মধ্য চিনে বাণিজ্যিক ও আবাসিক বহুতল ভেঙে মৃত্যু বেড়ে ৫৩, সমাপ্ত উদ্ধারকাজ

বেজিং, ৬ মে (হি.স.): মধ্য চিনে বাণিজ্যিক ও আবাসিক বহুতল ভেঙে পড়ার ঘটনায় উদ্ধারকাজ সামপ্ত হল। গত ২৯ এপ্রিল সেন্ট্রাল চিনে একটি বহুতল ভেঙে পড়ার ঘটনায় মোট ৫৩ জনের মৃত্যু হয়েছে। ১০ জনকে উদ্ধার করেছে উদ্ধারকারী দল। শুক্রবার উদ্ধারকাজ শেষ হয়েছে। বৃহস্পতিবার রাতে একজনকে উদ্ধার করা হয়। সাড়ে ৫ দিন ধ্বংসস্তূপে আটকে ছিলেন তিনি। আহতেরা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন। এপ্রিলের ২৯ তারিখ সেন্ট্রাল চিনের হুনান প্রদেশের চাংসা এলাকায় আচমকা ওই বহুতলটি ভেঙে পড়ে।

প্রচুর মানুষ আটকে পড়েন ধ্বংসস্তূপে। দ্রুত উদ্ধারকাজ শুরু করে উদ্ধারকারী দল। ওই বহুতলটিতে আবাসন ছাড়াও একটি ক্যাফে এবং একটি রেস্তোরাঁও ছিল। এই ঘটনা বহুতলের মালিক-সহ মোট ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে ৩ জন বহুতলটির নকশা ও নির্মাণের দায়িত্বে ছিলেন। বাকি ৫ জন বহুতলের চতুর্থ থেকে ষষ্ঠতলায় একটি গেস্ট হাউসের নিরাপত্তা সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছিলেন।

Releated Posts

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ইএইউ-র সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত করতে উদ্যোগ, আন্দ্রে স্লেপনেভের সঙ্গে বৈঠকে পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): প্রস্তাবিত ভারত-ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া এবং বাজারে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বিমানবন্দরে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top