News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Protest : চাকুরী ফেরত চেয়ে গণঅবস্থানে চাকুরিচ্যুত শিক্ষকরা
Image

Protest : চাকুরী ফেরত চেয়ে গণঅবস্থানে চাকুরিচ্যুত শিক্ষকরা

আগরতলা, ৪ মে : পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার ১০৩২৩ চাকুরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা আগরতলা সিটি সেন্টারের সামনে গণঅবস্থান করেছে। মূলত, যে রায়ের ভিত্তিতে ১০৩২৩  শিক্ষক-শিক্ষিকাদের চাকরিচ্যুত করা হয়েছে সেই রায়ের অর্থাৎ আদালতের বিজ্ঞপ্তিতে কোথাও উল্লেখ নেই যে এই রায়ের পক্ষভুক্ত শিক্ষক-শিক্ষিকারা। এমনই দাবি চাকুরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের। তাহলে কিসের ভিত্তিতে তাদেরকে চাকুরিচ্যুত করা হলো। সেই প্রশ্ন নিয়েই এদিন গণঅবস্থান সংগঠিত করেন চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা।

এছাড়াও এদিনের গণঅবস্থান থেকে এক প্রতিনিধি দল শিক্ষা অধিকর্তার ডেপুটেশন পেশ করেছে। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে সরকার এবং দপ্তর যেন সিদ্ধান্ত গ্রহণ করেন তার দাবি জানিয়েছেন চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা।

এদিন গণঅবস্থান থেকে শিক্ষক শিক্ষিকারা বলেন, সরকার বলছেন আদালতের রায়ের কারণে তাদের চাকরি গেছে। কিন্তু আদালতের বিজ্ঞপ্তি বলছে এই রায়ের পক্ষভুক্ত নন শিক্ষক-শিক্ষিকারা। তাহলে কেন তাদের এক অন্ধকারের দিকে ঠেলে দিল সরকার, এই প্রশ্ন করছেন চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা। অবিলম্বে এ ব্যাপারে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুক সরকার। জোরালো দাবি উঠেছে এদিনের গণঅবস্থান থেকে। না হলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তাঁরা।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top