News Flash

  • Home
  • দেশ
  • Accident: উত্তর প্রদেশের বাস্তিতে মোটর বাইকে ধাক্কা বাসের, মৃত্যু ৩ যুবকের
Image

Accident: উত্তর প্রদেশের বাস্তিতে মোটর বাইকে ধাক্কা বাসের, মৃত্যু ৩ যুবকের

বাস্তি, ৩ মে (হি.স.): উত্তর প্রদেশের বাস্তি জেলায় মোটরবাইক ও বাসের সংঘর্ষে প্রাণ হারালেন দুর্ঘটনাগ্রস্ত মোটর বাইকে থাকা ৩ যুবক। বিয়ের অনুষ্ঠান থেকে মোটরবাইকে ফিরছিলেন ৩ যুবক, সেই সময় একটি বাস বাইকে ধাক্কা মারে। দুর্ঘটনাস্থলে ছিটকে পড়েন ৩ জন। সেখানেই তাঁদের মৃত্যু হয়। মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে লখনউ-গোরক্ষপুর জাতীয় সড়কে।

বাস্তির পুলিশ সুপার আশিষ শ্রীবাস্তব জানিয়েছেন, দুর্ঘটনায় মৃতদের নাম-নীরজ (২০), অনিল (১৯) ও সন্দীপ (২০)। প্রত্যেকের বাড়ি কালওয়ারি এলাকায়। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ, তবে বাসের চালক পলাতক। বাসের চালকের খোঁজ চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top